আবুল আব্বাস আস সাফফা
আবুল আব্বাস আস সাফফা হলেন আব্বাসিয় খিলাফতের প্রতিষ্ঠাতা। ৭৫০ সালে তিনি আব্বাসিয় খিলাফত প্রতিষ্ঠা করেন। যা হালাকু খানের আক্রমণের মধ্য দিয়ে ১২৫৮ সালে সমাপ্তি ঘটে।
আবুল আব্বাস আস সাফফসা ৭২১ সালে বর্তমান জর্ডানে হাশেমিয় গোত্রে জন্ম গ্রহণ করেন। তাঁর বাবার নাম মুহাম্মদ ইবন আলি এবং মায়ের নাম রাইতা আল হারশিয়া।
হাশেমিয় গোত্র মুলত কুরাইশ গোত্রের একটি শাখা। আবুল আব্বাস ও নবী মুহাম্মদ সাঃ একই বংশের লোক। ইসলামের ইতিহাসে আব্বাসিয় খিলাফত নামের যে নাম আমরা পাই তা মুলত নবিজির চাচা আব্বাস (রা) নামানুসারে নামকরন করা হয়।
আবুল আব্বাস, "আস সাফফা" উপাধি গ্রহণ করে ক্ষমতায় আরোহন করেন। "আস সাফফা " শব্দের বাংলা অর্থ "রক্ত পিপাসু"। তিনি আব্বাসিয় খিলাফতের প্রথম খলিফা। " আস সাফফা" উপাধি গ্রহণ করার কারণ হলো প্রতিপক্ষ যেন তাঁকে খুব বেশি ভয় পায়। পরবর্তীতে তাঁর এ চিন্তা বাস্তবে সুফল এনেছিল। তাঁর খিলাফতের সময় বিদ্রোহীরা সব সময় আতংকের মধ্যে থাকতো। তিনি উমাইয়াদের প্রতি খুব নির্দয় ছিলেন।
আবুল আব্বাস ৭৫০ সালে ২য় যাবের যুদ্ধে উমাইয়া খলিফা ২য় মারওয়ানকে পরাজিত করে ক্ষমতায় আরোহন করেন। ইতিহাসের পাতায় যুক্ত হয় নতুন এক শাসন ধারা। যা প্রায় পাঁচ শত বছর সমগ্র মুসলিম জাহান শাসন পরিচালনা করেছিল।
তিনি খুব ভয়ংকর রকমের প্রতিশোধ পরায়ণ শাসক ছিলেন। তিনি নিজের অবস্থানকে পাকাপোক্ত করার জন্য বহুলোক হত্যা করেছিলেন। তিনি খুব সন্দেহ প্রবণ মানুষ ছিলেন। সন্দেহ বশত কারণে তিনি তাঁর উজির আবু সালমাকে হত্যা করেন।
উমাইয়াদের যত শাসক ছিল তাদের সকলের কবর থেকে হাড় উঠিয়ে আগুনে ভস্ম করেন।কেবলমাত্র মুয়াবিয়া (রা) আর ওমর ইবনে আবদুল আজিজের কবরকে রেহাই দিয়েছেন। বলে রাখা উচিত ওমর ইবনে আবদুল আজিজের ন্যায় পরায়নতার কারণে তাঁর কবরকে অপবিত্র করেনাই।
কথিত আছে তিনি প্রায় আড়াই লাখ মানুষ হত্যা করেছিলেন। তাঁর এই ভয়ংকর আচরণের জন্য মাঝে মধ্যে তাঁর কিছু অনুসারী দ্বিমত পোষণ করতেন। তাদেরকে সান্ত্বনা দেয়ার জন্য তিনি ইমাম হুসাইনের কারবালার ঘটনা সামনে নিয়ে আসেন।
আবুল আব্বাসের প্রতিষ্ঠিত রাজ্য পূর্বে সিন্ধু নদীর পাড় থেকে শুরু করে আফ্রিকা হয়ে আটলান্টিক সাগরের পূর্ব পাড় হয়ে ইউরোপের স্পেন পর্যন্ত বিস্তার লাভ করেছিল।
মৃত্যুর আগে তিনি তাঁর উত্তরাধিকার নির্বাচন করে যান। তাঁর মৃত্যুর পর তাঁর ভাই আল মনসুর আব্বাসিয় খিলাফতের খলিফা হন। আবুল আব্বাস দুই জন উত্তরাধিকার নির্ধারণ করেছিলে। আল মানসুরের মৃত্যুর পর আবুল আব্বাসের ভাতিজা হবে খিলাফতের অধিকারী।
আবুল আব্বাস ৭৫৪ সালে বসন্ত রোগে আক্রান্ত হয়ে মারা যান। তাঁর মৃত্যুর মধ্য দিয়েই শেষ হয় রক্তের হোলি খেলা।
কোন মন্তব্য নেই