আপনি জানেন কি ?কে কখন দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন ?
কখন দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন ?
আল্লাহর সাথে বান্দার কথোপকথনের নাম ই হলো দোয়া। আমরা যদি একটু বিশদভাবে বুঝতে চাই দোয়া কি ? তাহলে বলবো দোয়া হলো আল্লাহর কাছে সাহায্য চাওয়া। মানুষ সুখে-দুঃখে আল্লাহর সাহায্য কামনা করবে এটাই স্বাভাবিক। আল্লাহ চান মানুষ যেন তার কাছে সাহায্য প্রার্থনা কামনা করে। দোয়া হলো দরখাস্ত। কোন কর্তৃপক্ষের কাছে সাহায্য চাওয়ার জন্য যখন আমরা দরখাস্ত করি ঠিক সেই ভাবে আমরা দোয়াকে দরখাস্ত বলতে পারি। দোয়ার মাধ্যমে আমরা আমাদের প্রয়োজনীয় সব কিছু আল্লাহর কাছে তুলে ধরবো। দোয়া মানে হলো সাহায্য প্রার্থনা করা বা কামনা করা বা চাওয়া।
যাদের দোয়া আল্লাহ কবুল করেন
১)নবী রসূলদের দোয়া সবসময় কবুল করে নেন আল্লাহ
২) মানুষ যখনি দোয়া করে আল্লাহ তা সাথে সাথেই কবুল করে নেন।
৩) পিতামাতা যখন সন্তানের জন্য দোয়া করে তখন আল্লাহ সেই দোয়া কবুল করে নেন।
৪) আল্লাহর রাস্তায় যারা ভ্রমন করে তাদের দোয়া আল্লাহ কবুল করেন।
৫) মজলুম জনতা যখন দোয়া করে আল্লাহ তখন দোয়া কবুল করে নেন।
যাদের দোয়া আল্লাহ একটু দেরিতে কবুল করেন
১) পিতামাতার অবাধ্য সন্তান।
২) অসৎ উপায়ে উপার্জন যারা করে।
৩) সুদ খোরের দোয়া।
৪) যারা হারাম খাবার ভক্ষণ করে তাদের দোয়া।
৫) যারা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে তাদের দোয়া।
কখন দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন
১) যেকোন সময় দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন।
২) জুমার নামাজের পর থেকে আসর নামাজের পূর্ব পর্যন্ত দোয়া কবুল করেন।
৩) রাতের শেষ অংশে দোয়া কবুল করেন।
৪) শবে বরাতের রাতে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন।
৫) শবে কদরের রাতে দোয়া করলে দোয়া কবুল করেন আল্লাহ।
৬) ইফতারের সময় দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন।
৭) ঈদের রাতে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন।
মানুষ যেভাবেই দোয়া করুক আল্লাহ দোয়া কবুল করেন। তবে কেউ যদি বিনীত ভাবে চোখের পানি ফেলে দোয়া করে তাহলে সে দোয়া খুব তাড়াতাড়ি কবুল করেন।
হে আল্লাহ আপনি আমাদের সকলকে সকল প্রকার বালামসিবত থেকে রক্ষা করুন। আমাদের সকলের ঈমান এবং আমল কে বৃদ্ধি করে দিন। বাংলাদেশ কে সকল প্রকার বিপদ থেকে রক্ষা করুন। আমাদের সকলকে জান্নাত দেন করুন। সকলের দোয়া কবুল করুন। সকলকে মাফ করে দিন।

কোন মন্তব্য নেই