নাস্তিক কেন হয় ? নাস্তিক কাদের বলে ? - মিঃগবেষক

নাস্তিক কেন হয় ? নাস্তিক কাদের বলে ?

নাস্তিক কেন হয় 

প্রথমে আমরা জানবো নাস্তিক করা ? তারপর জানবো মানুষ কেন নাস্তিক হয় ?নাস্তিক হওয়ার পর তাঁদের কাজ কী হয় তা জানবো।   

নাস্তিক হলো যারা সৃষ্টি কর্তায় বিশ্বাস করেন না তারাই নাস্তিক। 

মানুষ যখন নিজের মনের ভিতরে জেগে ওঠা প্রশ্নের সঠিক বা সন্তুষ্টি মূলক উত্তর না পায় তখন সে একটা বিশেষ পরিস্থিতির মধ্য দিয়ে সময় অতিক্রম করতে থাকে। এ সময়ে সে বিভিন্ন ভাবে নিজেকে মানিয়ে নিতে চেষ্টা করে।  কিন্তু তারপরেও সে যখন কোন ভাবেই নিজের মনের ভিতরে জেগে ওঠা প্রশ্নের উত্তর না পায়।  তখন সে হতাশ হয়ে পরে। এই হতাশ হয়ে পড়া থেকেই সে নাস্তিকে পরিণত হয়। 

আবার অনেক সময় দেখা যায় সে যে পরিবেশে বড় হচ্ছে সেই পরিবেশটাই দূষিত পরিবেশ। দূষিত পরিবেশে বেড়ে ওঠার কারণেই সে সঠিক শিক্ষাটা না পেয়ে সে নাস্তিক হয়ে পরে। 

আর আমাদের দেশে নাস্তিক হওয়ার অন্যতম কারন হলো ধর্মীয় পন্ডিতদের মনগড়া কথাবার্তা। কেউ একটা কিছু জানতে চাইলে আমাদের ধর্মীয় পন্ডিতেরা সেই প্রশ্নের উত্তর না দিয়ে উল্টা ঐ ব্যক্তিকে বিভিন্ন ভাবে হতাশ করে। 

আরো একটি কারন হলো বিশেষ সুযোগ সুবিধা পাওয়ার জন্য অনেকেই  ইচ্ছাকৃত  ভাবে নিজেকে নাস্তিক দাবি করে। 

আবার নিজেকে বিশেষ মহলে সমাদৃত করার জন্য এইরূপ দাবি করে।

আবার কেউ কেউ আছেন সকলের মাঝে গ্রহণ যোগ্যতা বাড়ানোর জন্য নিজেকে নাস্তিক দাবি করে। 

নাস্তিকরা সমাজে ভ্রান্তধারনা প্রতিষ্ঠিত করার পায়তারা করে। তারা মনে করে তাঁরা অনেক জ্ঞানী। তাঁরা মানুষকে বিভিন্ন যুক্তি দেখায় ,যে যুক্তি  গুলি তাদের মনগড়া। তাঁরা কথায় কথায় বিজ্ঞানের যুক্তি দিবে। ইতিহাসের উদৃতি দিবে। যা মূলত নিজেদের বানানো মনগড়া উদৃতি। আর মানুষ এসব শুনে ভেবাচেকা খেয়ে যায়। কারণ এমন উদৃতি মানুষ এর আগে কখনো শোনেনি। 

তারা মানুষকে মূলত ভুল তথ্য প্রদান করে। তাঁরা মানুষকে বিভ্রান্তিতে ফেলে এবং মজা নেয়। তাঁরা সমাজে সামাজিক যেই দেশীয় সংস্কৃতি আছে তা তাঁরা পালনে নিরুৎসাহিত করে। তাঁরা মনে করে দেশীয় সংস্কৃতি পালন করা মানে আধুনিক বিশ্ব থেকে পিছিয়ে পরা। যারা দেশীয় সংস্কৃতি পালন করে তারা তাদের গ্রাম্য বলে অবহেলা করে। তাঁরা পশ্চিমা সংস্কৃতিতে বিশ্বাসী। তাঁদের দাবি তাঁরা অন্যদের চেয়ে এগিয়ে। তবে কিছু নাস্তিক আছে যারা এসব থেকে নিজেদের কে আড়াল করে রাখেন। 


নাস্তিক


কোন মন্তব্য নেই

duncan1890 থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.