দাঁড়িয়ে পানি পান করলে কি কি ক্ষতি হয় জেনে নেই ? - মিঃগবেষক

দাঁড়িয়ে পানি পান করলে কি কি ক্ষতি হয় জেনে নেই ?

দাড়িয়ে পানি পান করলে কি কি  ক্ষতি হয় জেনে নেই ?

বেঁচে থাকতে হলে সকল প্রাণীকেই পানি পান করতে হবে। এমন কোন প্রাণী নেই যে পানি পান করে না।  তাইতো বলে পানির অপর নাম জীবন। পানি পান করা ব্যতীত মানুষ তিন দিন বেঁচে থাকতে পারে। পানির অভাবে শরীরে দেখা দেয় বিভিন্ন রকমের রোগ। তাই মানুষকে প্রতিদিন পরিমিত পানি পান করতে হয়। 

পানি পান করার কিছু নিয়ম আছে। নিচে আলোচনা করা হলো। 

১) বিশুদ্ধ পানি পান করতে হবে। প্রত্যেকটা প্রাণীকে কে বিশুদ্ধ পানি পান করা জরুরি। যদি বিশুদ্ধ পানি পান না করে তাহলে অনেক প্রকার রোগ সৃষ্টি হবে। যে সব রোগ আপনাকে মৃত্যুর মুখে ঠেলে দিবে। 

২) দাঁড়িয়ে পানি পান করা উচিত নয়। দাঁড়িয়ে পানি পান করলে ব্লাডপ্রেসার বৃদ্ধি পেতে পারে। ব্লাডপ্রেসার বৃদ্ধি পেলে আপনার নানান রকম রোগবালাইয়ের সৃষ্টি হবে। যার কারনে আপনার মৃত্যুও হতে পারে। তাই পানি পান করার সময় ধীরে সুস্থে পানি পান করবো। 

৩) এক সাথে অনেক পরিমান পানি পান করা উচিত নয়। পরিমিত পানি পান করবো। একসাথে অধিক পরিমান পানি পান করলে আমাদের দেহ তা নিষ্কাশন করতে সমস্যা হতে পারে। 

৪) যখন পানি পান করবো তখন অল্প পরিমানে পান করার চেষ্টা করবো। তবে সারা দিনে যেন ২-২.৫ লিটার পরিমানে হয়। যদি গরমের কারনে শরীর থেকে ঘামের মাধ্যমে পানি বাহির হয়ে যায় ,সেই পানি পূরণের দিকে খেয়াল রাখতে হবে। 

৫) অতিরিক্ত ঠান্ডা পানি পান করা থেকে বিরত থাকব।যদি পারি তাহলে কুসুম গরম পানি পান করব। ঠান্ডা পানি পান করলে শরীরের ক্ষতি হতে পারে। শরীর থেকে প্রয়োজনীয় শক্তি খরচ হবে। যার ফলে আপনার বিভিন্ন রোগ হতে পারে। 

৬) পানি পান করার পরেই ছাঁকনিগুলো শরীর পরিশ্রুত করার কাজ শুরু করে দেয়। দাঁড়িয়ে পানি পান করলে শরীরের অন্দরে থাকা ছাকনিগুলো সংকুচিত হয়ে যায়। পরিশ্রুত করার কাজ বাধা পায়। শরীরে টক্সিনের মাত্রা বাড়তে থাকে।

৭)দাঁড়িয়ে পানি পান করলে নার্ভ উত্তেজিত হয়ে যায়, উদ্বেগ বাড়তে থাকে।

৮)কিডনি ক্ষতিগ্রস্ত হয় দাঁড়িয়ে পানি পান করলে। এতে কিডনির কর্মক্ষমতা কমে। কিডনি ড্যামেজের সম্ভাবনা থাকে।

সকল প্রাণীর সৃষ্টি পানি থেকে। পানি মানুষের দেহের ভারসাম্য রক্ষা করে। তাই পানি করার সময় এসব বিষয় গুলি খেয়াল রাখবো।  

Drinking


কোন মন্তব্য নেই

duncan1890 থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.