জেনে নেই খেজুরের পুষ্টি গুণ ।
খেজুর দিয়ে ইফতার করা সুন্নাতে রসূলিল্লাহ
নবীজি ( সা) সারাদিন রোজা (সাওম ) পালন শেষে ইফতার করতেন খেজুর দিয়ে। আসুন জেনে নেই খেজুর দিয়ে ইফতার করলে কি কি উপকার হয়।
খেজুর একটি খুব মিষ্টি ফল এবং এতে রয়েছে প্রচুর খনিজ ও ভিটামিন ও মিনারেল। স্বাদে ভরপুর।
সারা দিন রোজা রেখে আমরা ক্লান্ত হয়ে পরি। শরীর থেকে অনেক শক্তি খরচ হয়ে যায়। কিন্তু আমরা যদি রোজা ভাংগার শুরুতে অন্তত একটা খেজুর দিয়ে ইফতার করি তাহলে আমাদের সারা দিনে যে পরিমান শক্তি হারিয়েছি তা পুনরায়ফিরে পাবো ।
খেজুরে আছে প্রচুর পরিমানে চিনি যা আমাদের শরীর কে শক্তি যোগাতে সাহায্য করে। সারা দিনের শক্তি নিমিষেই ফিরিয়ে দিয়ে আমাদের কে চাঙ্গা করে দেয়। খেজুরে কেবল চিনি আছে এমনটা নয়। খেজুরে আছে অনেক ধরনের পুষ্টি যা আমাদের শরীরের জন্য অত্যন্ত দরকার।
জেনে নেই খেজুরের পুষ্টি গুণ কি কি
খেজুর খাওয়ার সঙ্গে সঙ্গেই শরীরের ক্লান্তিভাব দূর হয়। আছে প্রচুর ভিটামিন বি। যা ভিটামিন বিসিক্স মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধিতে সহায়ক। খেজুরের পুষ্টি উপাদান সম্পর্কে বলা হয়, চারটি বা ৩০ গ্রাম পরিমাণ খেজুরে আছে ৯০ ক্যালোরি, এক গ্রাম প্রোটিন, ১৩ মি.খেজুরের পুষ্টি উপাদান সম্পর্কে বলা হয়, এক গ্রাম প্রোটিন, ১৩ মি.লি. গ্রাম ক্যালসিয়াম, ২ দশমিক ৮ গ্রাম ফাইবার। এছাড়াও খেজুরের রয়েছে আরও অনেক পুষ্টি উপাদান।
খেজুরে রয়েছে বিভিন্ন রোগের প্রতিকার। তাই আমরা কেবল শুধু রমজানেই খেজুর খাবো এমন নয়। আমরা সারা বছর ই খেজুর খেতে পারি। খেজুর খেলে শরীর ও মন দুটোই ভাল থাকবে।

কোন মন্তব্য নেই