" মাওয়ালী" কারা ? - মিঃগবেষক

" মাওয়ালী" কারা ?

মাওয়ালী কারা ?

মাওয়ালী এটি একটি আরবি শব্দ যার বাংলা অর্থ হলো আশ্রিত। 

ইসলামের ইতিহাসে একটি বহুল প্রচলিত শব্দ যার আভিধানিক অর্থ হলো নওমুসলিম। যিনি অন্য ধর্ম থেকে ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছেন তাকেই মাওয়ালী বলে। এটি একটি প্রাক ইসলামী শব্দ ও বলা যেতে পারে। মাওয়ালী যিনি সাহায্য প্রার্থী বা আশ্রয় প্রার্থী। আর যিনি সাহায্য করে থাকেন তাকে বলা হয় মওলা। 

ইসলামের বিস্তারের সাথে সাথে মাওয়ালীদের সংখ্যা বহু গুনে বৃদ্ধি পেতে থাকে। মাওয়ালীরা মূলত অন্যধর্ম থেকে আগত। যারা পূর্বে অন্য ধর্মের অনুসরন করতেন। অনেকে নিজেদের স্বার্থের জন্য মাওয়ালী হতেন। যেন কর দিতে না হয়। তাই অনেক শাসক মাওয়ালীদের কর মওকুফ করেছেন আবার অনেকে কর যুক্ত করেছেন। তবে বিশেষ করে ওমর ইব্ন আব্দুল আজিজ তিনি মানুষের কাছ থেকে বিশেষ করে মাওয়ালীদের কাছ থেকে জোর করে কর আদায় করতে বারন করেছেন। 

অবশেষে বলা যেতে পারে ,যারা অতীতে অন্যধর্মের অনুসারী ছিলেন কিন্তু পরে তারা ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছেন তাদেরকেই মাওয়ালী বা নওমুসলিম বলা হয়।

কোন মন্তব্য নেই

duncan1890 থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.