"শেখ "কাকে বলে ?
গোত্রের প্রধান কে শেখ বলে।
এটি একটি আরবি শব্দ। যা আরবীয় সমাজ ব্যবস্থায় বহুল প্রচলিত একটি শব্দ। প্রাচীন আরব সমাজ বিচ্ছিন্ন ভাবে এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে বসবাস করতো। বিভিন্ন দলে উপদলে তাঁরা থাকতো। গোত্র বা কাবিলা। আর এই কাবিলার একজন প্রধান থাকতেন তাঁকেই শেখ বলা হতো। শেখ হলেন উক্ত গোত্রের সর্বময় ক্ষমতার অধিকারী। তাঁর সিদ্ধান্তই চুড়ান্ত সিদ্ধান্ত। তাঁর কাছে সকলেই বায়াত গ্রহণ করতেন।
তিনি অন্য যে কোন গোত্রের সাথে সন্ধি করতে পারতেন। আরবীয় সমাজ ব্যবস্থায় আসাবিয়া বা গোত্রপ্রীতি ছিল প্রবল। তাঁরা নিজের গোত্রের জন্য জীবন উৎসর্গ করতে বিন্দুমাত্র পিচ পা হতেন না।
শেখ নির্বাচিত হতো গণতন্ত্র নিয়ম অনুসারে। উক্ত গোত্রের যে সকলের চাইতে বেশি যোগ্য সেই হতো শেখ বা গোত্রের প্রধান। বিশেষ করে যিনি অন্য সকলের চাইতে বেশি তেজবান তিনিই হতেন শেখ।
অবশেষে বলতে পারি আরবীয় সমাজ ব্যবস্থায় গোত্রীয় প্রধানকেই শেখ বলা হতো। এটি একটি বিশেষ মর্যাদা বা ক্ষমতা। যিনি অন্য সকল গোত্রের সাথে সন্ধি কিংবা যুদ্ধ করতে পারতেন। যার সিদ্ধান্ত চুড়ান্ত সিদ্ধান্ত। এক কথায় নির্বাহী এদেশের মালিক ছিলেন। গোত্রের সকল ক্ষমতার উৎস ছিলেন তিনি।

কোন মন্তব্য নেই