আরবের রাণী গাছ বলা হয় কোন গাছকে?
খেজুর গাছকে আরবের রানী গাছ বলা হয়।
আরব দেশ মরুময় স্থান। সেখানে সাধারণত কোন প্রকার ফসল উৎপন্ন হয়না। কিন্তু প্রচুর পরিমান খেজুর গাছ জন্মে থাকে। খেজুর একটি বিশেষ পুষ্টি সমৃদ্ধ ফল। আরবের মানুষ খেজুর খেতে খুব ভালোবাসে। যার যত বেশি খেজুর গাছ সে তত বেশি ধনী। আরবের খেজুরের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ খেজুর হলো ইয়াসরিবের খেজুর।
আরব দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে এই খেজুর গাছ। আরবের খেজুর পৃথিবী বিখ্যাত। আরবরা এই খেজুর বিভিন্ন দেশে রপ্তানি করতো। এতে তারা নিজেদের প্রয়োজন মিটাতে পারতো। অর্থাৎ তারা প্রচুর অর্থ লাভ করতো তাই তারা এই গাছকে অধিক পরিমানে লাগতো। মরুভূমিতে এইগাছ প্রচুর জন্মায়। বেঁচে থাকার জন্য এ গাছ ভূমির গভীর থেকে পানি শোষণ করতে পারে তাই এগাছ মরুভূমিতে টিকে থাকতে পারে।

কোন মন্তব্য নেই