মরুভূমির জাহাজ কাকে বলা হয় ? - মিঃগবেষক

মরুভূমির জাহাজ কাকে বলা হয় ?

উটকে মরুভূমির জাহাজ বলা হয়। 

উট এমন একটি প্রাণী যে মরুভূমিতে থাকতে কোন প্রকার সমস্যা হয়না। সে পানি পান না করে গরমের দিনে প্রায় এক সপ্তাহ অতিবাহিত করতে পারে এবং শীতের দিনে প্রায় পনের থেকে একুশ দিন পানি পান না করে থাকতে পারে।

আরব বেদুইনরা মালামাল পরিবহনের জন্য উট ব্যবহার করতেন।বেদুইনরা উটের বিষ্ঠা এবং মূত্র বিভিন্ন কাজে ব্যবহার করতো।মরুভূমিতে উট নির্বিগ্নে চলতে পারে কোন প্রকার সমস্যা ছাড়াই। উট এর বিনিময় প্রচুর। যার যত বেশি উট সে তত বেশি ধনী। উট দিয়ে  আল দিয়াত দেয়া হয়। যাকে ক্ষতিপূরণ বলা হয়ে থাকে। মাঝে মধ্যে বিয়ের যৌতুক হিসেবে এই উটকে ব্যবহার করা হতো। 

মরুভূমির জন্য উট একটি আদর্শ প্রাণী। সে নিজের পেটের মধ্যে পানি ধরে রাখতে পারে অনেক দিন। সেই পানি সে ব্যবহার করে যখন সে পানির অভাব অনুভব করে। 

আরব বেদুইনরা নিজেদের ব্যবসায়ের কাজে উট ব্যবহার করতেন। আরবরা ছিল জাতিতে বণিক। তাই তাদের প্রচুর মালামাল স্থানান্তর করতে হতো। কিন্তু মরুভূমির বালিময় পথে অন্য কোন প্রাণী চলাচলের উপযোগী ছিলনা। তাই তাঁরা উটকে ব্যবহার করতো। 


ship of the desert



কোন মন্তব্য নেই

duncan1890 থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.