আহলে হাদিস কারা ?
আহলে হাদিস কারা ?
আহলে হাদিস হলো তাঁরা যারা বিশুদ্ধ হাদিস অনুসরণ করে। যারা চার ইমামকে অনুসরন করেনা। এবং তাদেরকে অনুসরণ করা বেদাত মনে করে। আহলে হাদিস অনুসারীরা মূলত সহীহ হাদিস মেনে চলার চেষ্টা করে। তাঁরা মূলত ইবনে তাইমিয়াকে অনুসরণ করে।
তাদের দাবি হলো হাদিসের বাহিরে যদি কোন কিছু থাকে তাহলে তা মানতে রাজি নাই। তারা মাজহাব স্বীকার করেন না। এটাকে তারা বেদাত মনে করে। তারা মিলাদ কেয়াম কে অনেক বড় বেদাত মনে করে।
তারা মূলত সালাফি মাজহাবের অনুসারী। আর সালাফি মাজহাব হলো ইমাম সাফি (রাহঃ ) এর পদ্ধতিতে দেখানো পথ।
মূলত এটাও একটা পথ বা মাজহাব। মূলত তাঁরা ইমাম আবু হানিফাকে অনুসরণ করে না।
তাঁরা মূলত অন্য সকল ইসলামী দল গুলো থেকে তুলনা মূলক ভাবে একটু বেশি বিশুদ্ধ। কিন্তু তাদের ও কিছুসীমা বদ্ধতা আছে। কেননা তাঁরা শুধু নিজেদেরকেই সহীহ আকিদার মনে করে। কিন্তু এটাও একটা বোকামি। কেননা ,তারা যাদেরকে বেদাতি বলে ,ঐসব লোকেরাও তাদেরকে পথ ভ্রষ্ট বলে সম্বোধন করে থাকে।
তবে বর্তমানে এই আহলে হাদীসদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
প্রথম অবস্থায় তাদেরকে দেখে যেভাবে চিনতে পারবেন তাহলো ,নামাজের সময় তারা বুকের উপরে হাত বাধবে। রফয়ে ইয়াদাইন করে থাকে। অর্থাৎ তারা রুকূতে যাওয়ার আগে হাত উঠাবে এবং রুকূ থেকে উঠে আবার হাত উঠাবে।
অবশেষে আমরা বলতে পারি যারা হাদিসের বাহিরে কোন কিছুই অনুসরণ করেন না তারাই আহলে হাদিস বা আহলে হাদিস অনুসারী। তারা কোন প্রকার বেদাত করেন না।
আহলে হাদিস অনুসারীরা হযরত ওমর (রা) এবং হজরত উসমান (রা) কে বেদাতি মনে করে। কারণ হযরত ওমর (রা) তারাবি নামাজ ২০ রাকাত চালু করেছেন এইজন্যে এবং হজরত উসমান (রা) জুমার নামযে ২য় (সানি) আজান চালু করেছেন এইজন্যে। তবে এটা আহলে হাদীসদের একটা ভ্রান্ত ধারণা। কখনো কোন সাহাবীদের নামে কুৎসা রটানো যাবেনা। হযরত ওমর (রা) এবং হজরত উসমান (রা) হলেন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মানব।
আহলে হাদিস হলো সুন্নি মতের মধ্যে একটা দল। এমন করে আরো অনেক দল আছে।
আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করেদিন। আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন। আপনার সাহায্য ছাড়া কারো সাহায্য কামনা করিনা। সাহায্য কারীদের মধ্যে আপনি সবার সেরা। আল্লাহ আপনি আমাদের মা-বাবাকে ক্ষমা করে দিন। যেসব মুসলিমরা কবরে আছেন তাদের সকলকে ক্ষমা করে দিয়ে জান্নাতে দাখিল করুন। আল্লাহ আপনি আমাকে এবং আমাদেরকে মুক্তি না দিয়ে মৃত্যু দিয়েন না। আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতের পথে পরিচালিত করুন।

কোন মন্তব্য নেই