খলিফা শব্দের অর্থ কী ? চার জন খলিফার নাম কি কি ?
মুসলিম জাহানের সম্মানিত খলিফা
হযরত মুহাম্মদ ( সা) এর ইন্তেকালের পর থেকেই খলিফা শব্দটির প্রচলন শুরু হয়। খলিফারা হলেন আল্লাহ ও তাঁর রসূলের প্রতিনিধি। নবী মুহাম্মদ ( সা ) এর ইন্তেকালের পর কে হবে আল্লাহর রসূলের প্রতিনিধি তা নিয়ে শুরু হয় নতুন এক সমস্যা। আর এখন থেকেই খলিফার উৎপত্তি।
খলিফা আরবি শব্দ। এর বাংলা শব্দ হলো প্রতিনিধি। তবে এর গভীরে অনেক অর্থ লুকিয়ে আছে। ইসলামী সাম্রাজ্যের সকল ক্ষমতার থাকে খলিফার হাতে। খলিফা নিজের সুবিধার জন্য বিভিন্ন প্রশাসক নোয়োগ করে থাকেন।
খলিফা অর্থ শাসক। তবে যারা আল্লাহ ও আল্লাহর রসূলের নির্দেশ মতো শাসন করেছে তারাই খলিফা।
ইসলামের প্রথম খলিফা হলেন হযরত আবু বকর ( রা ) । ২য় খলিফা হলেন হযরত ওমর ( রা) ৩য় খলিফা হলেন হযরত ওসমান (রা) ৪র্থ খলিফা হলেন হজরত আলী (রা) ৫ম খলিফা বলা হয় হযরত ওমর ইব্ন আব্দুল আজিজকে। কারন তাঁর আমল ২য় খলিফা হযরত ওমরের সাথে মিল আছে বা ছিল তাই তাঁকে ইসলামের ৫ম খলিফা বলা হয়।
তবে আমি মনে করি ইসলামের ৫ম খলিফা হলেন হযরত হাসান ( রা) । কারন তিনি তাঁর পিতার মৃত্যুর পর ইসলামী খেলাফতে আদিষ্ট হয়েছিলেন।
খলিফারা ছিলেন ন্যায় নিষ্ঠ নীতিবান। পবিত্র আত্মা। তাঁরা কারো উপর অন্যায় ভাবে কোন কিছু চাপিয়ে দেননি। তাঁরা ছিলেন আদর্শ শাসক। বর্তমান পৃথিবীতে যদি এখন ওমর থাকতো তাহলে এই সকল বিশৃঙ্খলা নিমিষেই সমাধা হয়ে যেত।
আমরা আমাদের খলিফাদের নিয়ে গর্বিত।
আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করেদিন। আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন। আপনার সাহায্য ছাড়া কারো সাহায্য কামনা করিনা। সাহায্য কারীদের মধ্যে আপনি সবার সেরা। আল্লাহ আপনি আমাদের মা-বাবাকে ক্ষমা করে দিন। যেসব মুসলিমরা কবরে আছেন তাদের সকলকে ক্ষমা করে দিয়ে জান্নাতে দাখিল করুন। আল্লাহ আপনি আমাকে এবং আমাদেরকে মুক্তি না দিয়ে মৃত্যু দিয়েন না। আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতের পথে পরিচালিত করুন।

কোন মন্তব্য নেই