ওহাবী করা ? - মিঃগবেষক

ওহাবী করা ?

ওহাবী  হলো তারাই যারা আব্দুল ওহাব নামক  ব্যাক্তিকে অনুসরন করে। তবে ঐ ওহাবী হলেন  সৌদি আরবের নাগরিক । তিনি চেয়েছিলেন সমাজ থেকে যেন সকল প্রকার বেদাত দূর  হয়ে যায়। তাই তিনি সৌদি রাজ  পরিবারের সাথে আত্মীয়তার সম্পর্ক তৈরী করেন। যখন সৌদি পরিবার ক্ষমতায়  আসেন তখন আব্দুল ওহাব নিজের স্বপ্ন বাস্তবায়িত করার জন্য রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করেন। তিনি সকল কবরের চিহ্ন ভেঙে ফেলেন। আর তাঁকে যারা অনুসরন করছেন তারাই মূলত ওহাবী বা বিশুদ্ধবাদী। 


ওহাবী করা ?

 তারা মনে করে অন্য সবাই বেদাত করছে। নতুন নতুন কাজ ধর্মের নাম চালিয়ে দিচ্ছে। ওহাবীরা মূলত হাদিস ,ফিকাহ ,ইজমা এবং কিয়াস মানে। তবে তারা মাজার কে দেখতে পারেনা। তারা মনে করে মাজারে যারা যায় তারা মূলত আল্লাহর সাথে  শিরক করে। তাই তারা মাজার দেখতে পারেনা বা পছন্দ করেন না। ইসলামের অন্য সব দলের মত তারাও একটা পৃথক দল। কারন তারা যেটা ভালো মনে করে ,সেটাই সঠিক মনে করে। আর বাকি সবার গুলিকে তারা বেদাত বা অতিরঞ্জিত মনে করে। 

বাংলাদেশের বেশির ভাগ আলেম ওহাবী। তারা মূলত নিজেদেরকে বিশুদ্ধবাদী মনে করে। 

বাংলাদেশের কওমীমাদ্রাসার আলেমরা ওহাবী হিসেবে বেশি পরিচিত। তিতুমীর ও ওহাবী ছিলেন। সৌদি রাজ পরিবার ও ওহাবী। 

আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করে দিন। আমাদের কে সঠিক পথে চলার তৌফিক দান করুক।

কোন মন্তব্য নেই

duncan1890 থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.