উদাহরণ স্বরূপ কিছু রাজবংশের ইতিহাস সংক্ষেপে তুলে ধরলাম
পৃথিবীতে অনেক পরাশক্তি ছিল ,তারা সবাই ক্ষমতা হারিয়ে এখন ইতিহাস হয়ে পাঠ্য বইয়ে স্থান করে নিয়েছে। তারই কিছু নিদর্শন তুলে ধরলাম।
মিশর এক সময় ইতিহাসের সবচেয়ে বেশি ক্ষমতাধর দেশ ছিল। যখন সারা পৃথিবীর মানুষ কিছুই জানতনা ,তখন তারা রাজবংশ প্রতিষ্ঠা করেছিল। তখনকার মিশর ছিল তৎকালীন পৃথিবীর বিস্ময়। তাদের সৃষ্টি দেখলে চোখ কপালে উঠে যায়। এখন থেকে ৪ হাজার বছর পূর্বে তারা কতোটা সমৃদ্ধশালী ভাবতেই অবাক লাগে। তাদের তৈরী পিরামিড থেকে আধুনিক বিজ্ঞান মাথা নতো করে সালাম দেয়। কিভাবে সম্ভব হয়েছিল এই পিরামিড তৈরি করা। কিন্তু তা তারা করেছিল।
তাদের ছিল সুসজ্জিত সামরিক বাহিনী ,অর্থনীতির চাকা ছিল শক্ত। এক কথায় তারা ছিল ঐ সময়ের পরাশক্তি। কিন্তু তারাও আজ ইতিহাসের পাতা থেকে হারিয়ে গেছে।কোথায় আজ সেই ফারাও। নিজের জৌলস হারিয়ে এখন ইতিহাসের পাতায় অবস্থান করছে । শুধু রয়ে গেছে তাদের স্মৃতি।
রোমান সাম্রাজ্য ইতিহাসের আরেক উজ্জ্বল দৃষ্টান্ত। তারাও তাদের সময়ে পরাশক্তি ছিল। আজ তারা কোথায় , কোথায় তাদের শৌর্য্য বীর্য্য। রোম নগর থেকে তারা সমগ্র পৃথিবী শাসন করেছিল বলা চলে। কিন্তু আজ আর তাদের সেই দিন নেই।
প্রাচীন গ্রিস যাকে বলা হয় গণতন্ত্রের জন্মভূমি। যেখানে জন্ম নিয়েছিলেন মহান দার্শনিক সক্রেটিস ,এরিস্টটল ,পেল্টো আরো অনেকেই। বিশ্ব বিজেতা আলেকজেন্ডার দ্যা গ্রেট তার জন্মভূমি এবং দেশ এই গ্রিস। যারা ছিল এক সময়ে পরাশক্তি। সমগ্র পৃথিবী শাসন করেছিল। আজতারাও হারিয়ে গেছে। এমনি করে সবাইকেই হারিয়ে জিতে হবে এটাই প্রকৃতির নিয়ম।
মোঙ্গলীয় সাম্রাজ্য আজ ইতিহাসের পাতায়। যাদের ভয়ে মানুষ ঘরে থাকতে ভয় পেতো। তারাও আজ নেই। চেঙ্গিস খান মঙ্গলীয় সাম্রাজ্যকে করেছিলেন মহান। সবাইতো ভাবতে শুরু করেছিল তারা হয়তো সমগ্র পৃথিবী দখল করে নিয়ে নিবে। তারাও ছিল এক সময় পরাশক্তি।
৭৫০ থেকে ১২৫৮ সাল পর্যন্ত আব্বাসীয় রাজবংশ ছিল পৃথিবীর একমাত্র পরাশক্তি। তাঁদের মতো এতো দীর্ঘ সময় কেউ পরাশক্তি হিসেবে রাজত্য করতে পারেনি। আটলান্টিকের পূর্ব পাড় থেকে শুরু করে মধ্যএশিয়া পর্যন্ত তারা সাম্রাজ্য বিস্তার করেছিল। কিন্তু কালের বিবর্তনে তারাও আজ হারিয়ে গেছে।
ফার্সি সাম্রাজ্য ,অটোমান সাম্রাজ্য ,মোঘল সাম্রাজ্য ,ব্রিটিশ সাম্রাজ্য, ফরাসি সাম্রাজ্য,জার্মান সাম্রাজ্য এবং স্পেনীয় পর্তুগিজ সাম্রাজ্য কিছুই নেই।
এখানে আমি কেন অতীতের পরাশক্তি গুলির আলোচনা করলাম জানেন ? কারণ কোন কিছুই কারো কাছে চিরকাল থাকেনা শুধু এইটুকু বুঝানোর জন্য। সব কিছুর ই একটা নিদির্ষ্ট চুড়া বা সময় সীমা থাকে। এই সময় সীমা কেউ অতিক্রম করতে পারবে না। আর যারা একবার অর্জন করেছে এবং তা হারিয়ে ফেলেছে ,তারা আর কোন দিন সেই সুযোগ আর পাবেন। আজকে যারা পরাশক্তি এক সময় তারাও অতীতের পরাশক্তি গুলির মতো হারিয়ে যাবে। কেন হারিয়ে যাবে তা পরে আলোচনা করবো।
কোন মন্তব্য নেই