কীভাবে পরাশক্তি হওয়া যায় ? - মিঃগবেষক

কীভাবে পরাশক্তি হওয়া যায় ?

 কীভাবে পরাশক্তি হওয়া যায় ?

সামরিক শক্তি অর্জন করার মাধ্যমে একটি দেশ বা রাষ্ট্র পরাশক্তি হিসেবে  আবির্ভূত হতে পারবে। তারা এমন একটি সামরিক শক্তি অর্জন করবে যে শক্তিকে পরাজয় করা প্রায় অসম্ভব। 

সামরিক শক্তি বৃদ্ধি করতে হলে সামরিক অস্র প্রস্তুতকারক হতে হবে। যদি কোন দেশ অস্র প্রস্তুত করতে পারে তবে সে সামরিক দিক থেকে পরাশক্তি হতে পারবে। শুধু অস্র প্রস্তুত করতে পারলেই হবেনা,সে অস্র বিশ্বমানের হতে হবে। আক্রমন করার ক্ষমতা এবং আক্রমন প্রতিহত করার ক্ষমতা উভয় থাকতে হবে। আকাশ ,নৌ এবং স্থল সব দিক দিয়ে সক্ষমতা অর্জন করতে হবে। যদি কোন একদিকে দূর্বলতা থাকে তবে সে পরাশক্তি হতে পারবে না। সামরিক শক্তি এমন ভাবে বিন্যাস করতে হবে যাতে কোন প্রকার ফাঁকফোকর থাকতে না পারে।

অর্থনৈতিক সক্ষমতা অর্জন করার মাধ্যমে একটি দেশ পরাশক্তি হতে পারবে। এখন কথা হলো কিভাবে একটি দেশ অর্থনৈতিক ভাবে সক্ষমতা  অর্জন করতে পারে?

বৈদেশিক বাণিজ্য বৃদ্ধি করার মধ্যে একটি দেশ অর্থনৈতিক ভাবে সক্ষমতা অর্জন করতে পারে। যেমন বিদেশে বিনিয়োগ বৃদ্ধি ,রপ্তানি বৃদ্ধি এবং ঋণ দেয়ার মধ্যমে অর্থনৈতিক সক্ষমতা অর্জন করতে পারবে। এবং আরো বিভিন্ন ভাবে বৈদেশিক মুদ্রা অর্জন করে ও অর্থনৈতিক সক্ষমতা অর্জন করতে পারবে। শ্রমশক্তি রপ্তানির মাধ্যমে বৈদেশিক  মুদ্রা অর্জন করে অর্থনৈতিক সক্ষমতা অর্জন করতে পারেন।  

নিজ দেশে  শিল্পপ্রতিষ্ঠান গড়ে দেশের অর্নৈতিক সক্ষমতা অর্জন করতে হবে। বেকারত্ব দূরকরতে হবে। প্রতিটি মানুষের কর্ম সংস্থানের ব্যবস্থা করতে হবে। 

কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বৃদ্ধি করার মাধ্যমে কারিগরি জ্ঞান বিস্তার করতে হবে। যাতে করে বিদেশ থেকে দক্ষশ্রমিক আমদানি করতে না হয়। 

কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে একটি দেশ বা একটি রাষ্ট্র পরাশক্তি হয়ে উঠতে পারে। যে দেশের কূটনৈতিক কৌশল  যতবেশি ডিপ্লোমেটিক সে দেশ ততবেশি আন্তর্জাতিক রাজনীতিতে  প্রভাব ফেলতে পারে। তাই পরাশক্তি  হতে হলে একটি দেশকে অব্শ্যই কূটনৈতিক কৈশলের দিকে বিশেষ নজর রাখতে হবে বা দক্ষ হতে হবে। কূটনৈতিক কৌশলের মাধ্যমে আন্তর্জাতিক রাজনীতিতে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে পারলেই একটি দেশ পরাশক্তি হতে পারবে। 

বৈদেশিক সাহায্য সহযোগিতা বৃদ্ধি করতে হবেই, যদি আপনি পরাশক্তি হতে চান? আপনার সাহায্য সহযোগিতা যত বেশি হবে আপনি আন্তর্জাতিক রাজনীতিতে ততবেশি প্রভাব খাটাতে পারবেন। বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের বাৎসরিক দাতা হিসেবে যদি নিজেকে জাহির করতে পারে, তবে একটি দেশ পরাশক্তি হয়ে উঠতে পারবে। বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে সবার আগে আপনাকে এগিয়ে আসতে হবে এবং সেখানে আপনাকে একটা বিশেষ ভূমিকা রাখতে হবে। পীড়িতদের সাহায্য সহোযোগিতার মাধ্যমে সেখানে একটা শান্তির  পরিবেশ সৃষ্টি করতে হবে। 

গবেষণায় বিনিয়োগ বৃদ্ধি করতে হবে। গবেষণায় বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে আপনি অন্য সবার থেকে এগিয়ে থাকতে পারবেন। নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে আন্তর্জাতিক পরিমন্ডলে বিশেষ ভূমিকা রাখবেন। 

কোন মন্তব্য নেই

duncan1890 থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.