বই কেন পড়ব ? - মিঃগবেষক

বই কেন পড়ব ?

বই কেন পড়ব ?

বই পড়া একটি ভালো অভ্যাস। শুধু ভালো অভ্যাস বললে ভুল হবে। বলতে হবে বই পড়া সবচেয়ে ভালো অভ্যাস গুলির মধ্যে সেরা। বই শুধু জ্ঞান বিতরণ করেনা । বই মানুষকে সুখ দেয় ,আনন্দ  দেয় ,প্রশান্তি দেয় ,সকল প্রকার খারাপ কাজ থেকে বিরত রাখে। বই পড়লে একজন অসভ্য মানুষ সভ্য হয়ে ওঠে। যে বই পড়ে সে কখনো অন্যায় করতে পারেনা। সে মানুষকে অসম্মান করতে জানেনা।সে হয় একজন শান্তি প্রিয় মানুষ। বই পড়লে মানুষ নিজেকে নতুন করে চিনতে শিখে। সে দেশ ,জাতি এবং মানব সমাজের সম্পদে পরিনত। সে মানুষকে আপন করে নিতে শিখে ,সে মানুষকে ভালোবাসতে জানে। 

প্রথম প্রথম একটু   অসস্তি লাগতে পারে। সব জিনিস ই প্রথম প্রথম একটু অসস্তি লাগে। আর যদি একবার ভালো লেগে যায় তো আর ছাড়া যায়না। ঠিক তেমনি বই পড়াও এমন। আস্তে আস্তে বই পড়া নেশায় পরিণত হয়ে যাবে। তখন আর বই না পড়লে আপনার আর ভালো লাগবেনা। এটাই বই পড়ার জাদু করি পরিবর্তন। "সৎ সঙ্গে স্বর্গে বাস ,অসৎ সঙ্গে সর্বনাশ"। বইয়ের সাথে একবার সম্পর্ক করে দেখেন লোকসান হবেনা। বই পড়লে সম্মানিত হবেন ঘরে বাহিরে। সমাদৃত হবেন সমাজের প্রতিক্ষেত্রে। 

যারা পৃথিবী জয় করেছে এবং করছে তাদের সবার ই বই পড়ার একটা ভালো গল্প আছে। পৃথীর একনাম্বার ধনী ব্যাক্তি বিলগেস্টের বই পড়া তার একটা নিয়মিত অভ্যাস। যা তিনি করে থাকেন। ফেস বুকের মালিক জুকারবার্গ তিনি নিজেও বই পড়েন। আরো হাজার সফল ব্যাক্তি আছে ,যাদের বই পড়া  একটা অভ্যাস। পৃথিবীতে যত মনীষী আছে সবাই ছিলেন বই পাগল। তারা মানুষকে বই পড়তে উৎসাহ দিতেন। পৃথিবীর যা ইতিবাচক পরিবর্তন হয়েছে সব বই পড়া ব্যাক্তিরাই করেছেন। 

বইয়ের সাথে যাদের সম্পর্ক আছে , তারা কখনো বন্ধু হারা হয়না। বই ই তাদের বন্ধু। আপনি যখন বই পড়বেন ,আপনার কাছে মনে হবে আপনি তার সাথেই কথা বলছেন। আমি ইতিহাস পাগল মানুষ ,তবে বিজ্ঞান আমার পেশন। আমি সব কিছুই খুঁজে পাই বইয়ের কাছে। 

আমি এমন কিছু বই পাগলা মানুষ দেখেছি ,যে বিয়ের দিন বরযাত্রী( স নিজেই বর ) যাওয়ার আগমূহুর্ত পর্যন্ত বই পড়েছে। 

বই মানুষকে আনন্দ দেয় ,পাশে থাকে বন্ধু হয়ে। আমি যখন বই পড়ি তখন আমার কাছে মনে হয় আমি অন্য এক জগতে প্রবেশ করেছি। আমি সকল প্রকার বই পড়ি। তবে ইতিহাস আমাকে বেশি টানে। আমি যখন উপন্যাস পড়ি তখন আমার কাছে মনে হয় ,আমি নিজেই সেই উপন্যাসের নায়ক। আর যখন ইতিহাস পড়ি তখন আমার কাছে মনে হয় আমি নিজে উপস্থিত। যখন কোন বীর সেনার আত্ন জীবনী পড়ি মনে হয় আমি নিজেই সেই বীর সেনা। যখন কোন রাজার কাহিনী পড়ি মনে হয় আমি নিজেই সেই রাজা। মাঝে মাঝে নিজেকে রাজ্ কুমার মনে হয়। যখন কোন মন্ত্রীর চালাকিতে যুদ্ধে জয় লাভ হয় ,আমার কাছে মনে হয় আমি নিজেই সেই মন্ত্রী। 

" আসুন আমরা সবাই গাছ লাগাই পরিবেশ বাচাই " 

বই পড়ার অভ্যাস গড়ে তোলার চেষ্টা করতে হবে। তবেই আমরা সূখী সমৃদ্ধশালী সমাজ ,রাষ্ট্র তৈরী করতে পারবো। বই কখনো মানুকে ঠকায়না । বইয়ের চেয়ে ভালো বিশ্বাস যোগ্য বন্ধু আর কেউ হতে পারেনা। একটি বই একটি নতুন স্বপ্ন। " যে জাতি যত বেশি বই পড়ে  সে জাতি তত বেশি সভ্য "। 

কোন মন্তব্য নেই

duncan1890 থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.