পৃথিবী বিখ্যাত পরিব্রাজক কারা ?
মানুষ নিজের প্রয়োজনে একস্থান থেকে অন্য স্থানে ছুটে চলছে অবিরাম। অতীতেও মানুষ ছুটে চলেছে এখনো চলছে। এ চলা কোন দিন ও থামার নয়। ক্লান্তিহীন চলতেই থাকবে।
আজ আমি আপনাদের শোনাবো এমনি কিছু মানুষের গল্প। যারা হাজারো বাধা পেরিয়ে ছুটে চলেছিল পৃথিবীর একমাথা থেকে অন্য মাথায়। যাদের ছুটে চলা আমাদের জন্য উন্মোচিত হয়েছে নতুন সম্ভাবনার দুয়ার। কেউ চলেছিল পায়ে হেটে ,কেউ চলে ছিল জাহাজে করে। কেউবা হাতে অসি নিয়ে। আজ আমি এমনি কিছু অসাধারন মানুষের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব।
প্রথমেই যার নাম তিনি আর কেউ নন ,তিনি মহান মানব হেরোডোটাস। ইতিহাসের জনক। তার মাধ্যমেই আমরা পৃথিবী চিনেছি। তিনি গ্রিস থেকে মিশরে গিয়েছিলেন শুধু জ্ঞান আহরণের জন্য।
তার পর যিনি জ্ঞানের জন্য পৃথিবী ভ্রমন করেছিলেন তিনি হলেন মহান হিউয়েনসাং। তিনি ছিলেন চীন পরিব্রাজক। তিনি সুদূর চীন থেকে এসেছিলেন বঙ্গদেশে শুধু জ্ঞান আহরণ করার জন্য। হাজার মাইল পথ পারি দিয়ে এসেছিলেন এদেশে।
ইতিহাস খ্যাত পরিব্রাজক ইবনে বতুতার কথা যদি নাই বলি তবে আর কথা বলবো। সুদূর মরোক্কোর তাঞ্জেনিয়া থেকে এসেছিলেন তিনি। সুদীর্ঘ ২৫ বছর ভারত মহাদেশে কাটিয়ে দিয়েছিলেন তিনি। চাকরি করেছিলেন সুলতানি দরবারে।এসেছিলেন বাংলাদেশে। দেখা করেছিলেন শাজালাল ( রা) এর সাথে সিলেটে। যাবার পথে বাংলার সৌন্দর্য দেখে বিমোহিত হয়ে বলেছিলেন,"এ যে এক নেয়ামত পূর্ন দোজখ"। ফিরার পথে চট্রগ্রাম থেকে কিনে নিয়ে ছিলেন একটি দাস ও একটি দাসী। দাসের দাম ছিল ১০ ০ টাকা দাসীর দাম ছিল ১০ টাকা। দাসী দেখতে বেশি সুন্দর ছিলেন ,একথা বলতে ভুলননি তিনি।
আরেক মহামানব তিনি আর কেউ নন ,তিনি হলেন মার্কো পোলো। ইতালির ভেনিস থেকে শুরু করে চীন হয়ে মালয় দ্বীপ ,জবা দ্বীপ কোথায় পা ফেলেননি তিনি। এ সকল মহামানব পৃথিবী জয় করেছেন পায়ে হেটে।
এখন যাদের কথা বলবো, তারা পৃথিবী নতুন করে উন্মোচন করেছে। কে জনাতো এশিয়া,ইউরোপ এবং আফ্রিকা ছাড়াও পৃথিবীতে আরো অনেক বড় বিশাল ভূমি আছে। তারাই আমাদের কে পরিচয় করে দিয়েছেন সেই অপূর্ব সুন্দর পৃথিবীর সাথে।
তাদের মাঝে একজন হলেন কলম্বাস। স্পেনের নাবিক ছিলেন তিনি। রানীকে রাজি করিয়ে বেরিয়ে পড়েছিলেন সমুদ্র জয়ের নেশায়। তিনি আবিষ্কার করলেন নতুন এক জগৎ। নতুন এক পৃথিবী। আসতে চেয়েছিলেন ভারতে ,চলে গেলেন পশ্চিম ভারতে ,তথায় ওয়েস্ট ইন্ডিজ।
তারই পথে হেটে ছিলেন আরেক নাবিক ,তিনি হলেন বাস্কোদাগামা। তিনিও ভারতে আসার পথ খুঁজে ফিরে ছিলেন।
বন্ধুগন আজ আর নয়। আরেক দিন আরো মজার কিছু বিষয় নিয়ে হাজির হবো তোমাদের মাঝে। পৃথিবীকে আবিষ্কার করো নতুন করে।

কোন মন্তব্য নেই