দাজ্জালের পরিচয় - মিঃগবেষক

দাজ্জালের পরিচয়

আমরা যে দাজ্জাল কে চিনি আসলেই কি দাজ্জাল সে রকম? কখনো কি ভেবে দেখেছি? না শুনেই ধরে নিয়েছি দাজ্জাল এক চোখ কানা দেখতে ভয়ংকর, যার অসম্ভব ক্ষমতা থাকবে।

আমরা এমন কেন বলেন ত? আমার কি ভাবতে পারিনা, নাকি ভাবার ক্ষমতা আমাদের নেই।

দাজ্জাল ত এমন ও হতে পারে,যা আমরা অনুমান করছি তার সাথে কোন মিল নেই। হতে পারেনা? হতে পারে।

দাজ্জাল আসলে কি বা কে?

এটা আমাদের অবশ্যই জানতে হবে। কেন না এটা আমাদের ইমানের সাথে জড়িত। যে কোন ভাবেই হোক আমাদের কে দাজ্জালের ফেতনা থেকে বাচতে হবে।

আচ্ছা দাজ্জাল তো এমন ও হতে পারে এটা শেষ জামানার তথ্য প্রযুক্তি কে বুঝানো হয়েছে।

কারন

দাজ্জাল মৃতকে জীবিত করতে পারবে। বিজ্ঞান কি মৃত প্রায় মানুষকে চিকিৎসার মাধ্যমে জীবিত করছে না? তার মানে কি এটা দাজ্জালের সাথে বিজ্ঞানের কাজ কর্মের মিল আছেনা। 

দাজ্জাল মূহুর্তের মধ্যে পৃথিবী ভ্রমন করতে পারবে ইটা আমরা সবাই জানি। ইন্টারনেট মূহুর্তে সারা পৃথিবী ভ্রমন করছে সেটাও জানি। তাহলে কি ইন্টারনেট ই দাজ্জাল। 


দাজ্জালের এক চোখ কানা। আচ্ছা এক চোখ কানা পৃথিবীতে অনেক লোক আছে ,তাহলে কি সবাই দাজ্জাল। আচ্ছা ক্যামেরার ও ত একটা চোখ তার মানে কি ক্যামেরাই দাজ্জাল। 

না এসব কিছুই দাজ্জাল না। 

দাজ্জাল আসলেই একজন মানব আকৃতির হবে। তার থাকবে অসীম ক্ষমতা। 

এবার আসুন জেনে নেই দাজ্জালের কিছু ফেতনা। 

১) সুদ 

২) বিবাহ বিচ্ছেদ 

৩) অশ্লীলতা 

৪) গানবাজনা 

৫) সমকামিতা 

৬) নারী পুরুষ একে ওপরের রূপ ধারণ করা 

এখন জেনে নেই দাজ্জাল কি ভাবে আমাদের মাঝে কাজ করে। দাজ্জাল নিজে আমাদের মাঝে কাজ করেনা। কাজ করে তার চেলা ফেলার ( এজেন্ট ) এই এজেন্ট করা জেনে নেই। 

১) ব্যাংক 

২) বীমা 

৩) সিনেমা পরিচালক 

তারা সমাজে দাজ্জালের এজেন্ট হয়ে কাজ করছে। আপনারা একটু চোখ খুলে অন্তর দৃষ্টিতে দেখলেই সব কিছু বুঝতে পারবেন। 

এক চোখ থাকলেই সে দাজ্জাল না। দাজ্জাল এতো সহজে ধরা দিবেনা। মানুষ দাজ্জালের ফেতনা সহজে বুঝতে পারবেনা। দাজ্জালের ফেতনা থেকে কেউ রেহাই পাবেন। দুধের মধ্যে পানি মিশালে যেমন কেউ ধরতে পারেনা ঠিক তেমনি দাজ্জালের ফেতনা কেউ বুঝতে পারবেনা। 

আর অনেকেই বলে থাকে ইহুদি রাবাইরা দাজ্জালের সাথে যোগাযোগ করেছে ,ইটা একটা চরম মিথ্যা। দাজ্জাল কোথায় আছে কেউ বলতে পারেনা। অযথাই মানুষকে মিথ্যা বলে বেড়ায়। আর এটা ও যে একটা ফেতনা এটি ও সে জানেনা। 

সকলেই ভালো থাকবেন। আর আল্লাহর কাছে সাহায্য চাইবেন। দাজ্জালের ফেতনা থেকে বাঁচার জন্য। 

কোন মন্তব্য নেই

duncan1890 থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.