রোহিঙ্গা সমস্যার সমাধান কী ? - মিঃগবেষক

রোহিঙ্গা সমস্যার সমাধান কী ?

বর্তমান বিশ্বের অনেক গুলি সমস্যার মধ্যে রোহিঙ্গা সম্যাসা  একটি বড় সমস্যা। কয়েক দশক ধরে আরাকানের অধিবাসীরা  বাংলাদেশে আসতে শুরু করেছে। তার মধ্যে সব চেয়ে বেশি মানুষ এসেছে ২০১৭ সালের দিকে প্রায় ৭ লক্ষ। সব মিলিয়ে বাংলাদেশে প্রায় ১৬ লক্ষ রোহিঙ্গা আছে বা বসবাস  করতেছে।  

বাংলাদেশ একটি প্রাকৃতিক সমস্যা জর্জরিতপূর্ন দেশ। এদেশে সারা বছর প্রাকৃতিক সমস্যা লেগেই থাকে ,বর্ষার মৌসুমে বন্যার পানি তাদের একটা বড় সমস্যা। খরা ,ঝড় ,বিভিন্ন প্রাকৃতিক সমস্যা লেগেই থাকে বাংলাদেশে। নতুন করে যুক্ত হলো রোহিঙ্গা সমস্যা। 

বাংলাদশের মানুষ নিজেরাই অনেক কষ্টে থাকে । তাদের  নিজেদের থাকার জায়গা নেই। এর মধ্যে আসছে রোহিঙ্গারা। কি একটা অবস্থা। পৃথিবীর ঘন বসতি দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। 

বাংলাদেশ একটি দরিদ্র দেশ। বাংলাদেশর মাথা পিছু বার্ষিক আয়  মাত্র ১৮০০ ডলারের মত। যেখানে এদেশের মানুষ খেতে পায়না ,সেখানে  আরো অতিরিক্ত ১০ লক্ষ রোহিঙ্গা এসেছে। 

বাংলাদেশ একটি ঘনবসতি পূর্ন  দেশ ,তার মাঝে ১০ লক্ষ নতুন মানুষ এসেছে। কোথায় থাকে এদেশের মানুষ আর কোথায় থাকবে রোহিঙ্গারা। বাংলাদেশের ১ কিলোমিটার জায়গায় বাস করে প্রায় ১১১৬ জন মানুষ। 

বার্মিজ সেনারা তাদের দেশের নাগরিকদের হত্যা করছে। আর প্রাণ বাঁচাতে তারা আশ্রয় নিচ্ছে বাংলাদেশে। বিশ্বের নেতারা কিছুই করছেনা এ বিষয়ে। আর বার্মিজ সেনারা কোন ভাবেই তাদের দোষ স্বীকার করছেনা। 

বাংলাদেশের প্রতিবেশী দুই বড় অর্থনীতির দেশ ভারত ও চায়না। তারা এ ব্যপারে  বাংলাদেশকে কোন প্রকার সাহায্য সহযোগিতা করছেনা। 

রোহিঙ্গা একটি বৈশ্বিক সম্যাসা কিন্তু এর স্বীকার শুধু বাংলাদেশ। 

রোহিঙ্গা শরণার্থীদের কারনে এদেশের সামাজিক, অর্থিনৈতিক ও আইন শৃঙ্খলা বিনষ্ট হচ্ছে। তারা বিভিন্ন অপরাধ মূলক কাজে জড়িয়ে পড়ছে।  সেখানে বিভিন্ন প্রকারের অপরাধ হচ্ছে। মাদকের মত সমস্যায়  তারা জড়িয়ে পড়ছে। এতে করে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা ব্যহত হচ্ছে। 

তাদের জন্য বাংলাদেশ সরকার এখন নতুন জায়েগা ঠিক করেছে। ভাসান চর ,সেখানে তাদের নিয়ে যাওয়া হচ্ছে। 

কখন এ সমস্যার সমাধান হবে কে জানে। বাংলাদেশের মত একটা দরিদ্র দেশ আর কয়দিন তাদের খাদ্য ,বস্র ,চিকিৎসা এবং নিরাপত্তার ব্যবস্থা করবে। 

এখন সময় এসেছে এ  সমস্যার সমাধান করার। যত  তাড়াতাড়ি সম্ভব তাদেরকে তাদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা । আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাংলাদেশের মানুষের  এখন এই একটাই চাওয়া। তাদেরকে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হউক। 

কোন মন্তব্য নেই

duncan1890 থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.