ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে পরিবার প্রথা - মিঃগবেষক

ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে পরিবার প্রথা

পরিবার হলো পৃথিবীর সবচেয়ে প্রাচীন সংগঠন।এরিস্টটল বলেছেন "পরিবার প্রথা কখনো ভাঙ্গবেনা"।আমরা সামাজিক প্রাণী ,আমরা আমাদের প্রয়োজনে সমাজে বসবাস করি। 

পরিবার হলো যেখানে মানুষ সামাজিক স্বীকৃতি নিয়ে একটা পুরুষ ও একটা নারী এক সাথে বসবাস করার ও জৈবিক কাজ করার অনুমতি পায় । পরিবার হচ্ছে একমাত্র সংগঠন যেখানে আপনি সন্তান জন্মদান ও লালন-পালন করতে পারবেন। 

পরিবার প্রধানত দুই প্রকার বড় পরিবার ও ছোট পরিবার। আমাদের দেশে প্রধানত বড় পরিবার বেশি দেখা যায়। তবে এখন ছোট পরিবারের দিকে মানুষ বেশি আগ্রহী । 

বড় পরিবার 

বড় পরিবার হলো যে খানে একের অধিক পরিবার এক সাথে বসবাস করে তাকেই বড় পরিবার বলে। তবে বড় পরিবারের আরো একটি সংজ্ঞা আছে যে পরিবার মানুষের সংখ্যা অনেক বা বেশি  তাকেও বড় পরিবার বলে। সাধারণত গ্রামের কৃষি নির্ভর সমাজে বড় পরিবার দেখা যায়। বড় পরিবারের কিছু সুবিধাও আছে আবার কিছু অসুবিধাও আছে। অতীতে মানুষ বড় পরিবারে বেশি সুবিধা পেত ,তাই তারা বড় পরিবার গঠন করত বা গ্রহণ করত। তবে এখন মানুষের মনের ভিতর পরিবর্তন এসেছে। তারা এখন বড় পরিবারের সুযোগ সুবিধা ও সমস্যা গুলি চিহ্নিত করতে পেরেছে। তাই এখন বড় পরিবার প্রথা অনেক কমে গিয়েছে। আবার আমাদের সমাজ এখন আর আগের মত কৃষি নির্ভর নয় তাই হয়ত আর মানুষ বড় পরিবার চায়না। এখনো যেখানে বড় পরিবার দেখা যায় সেখানে মানুষ সাধারণত একটু কম শিক্ষিত।

                                ছোট পরিবার 

"ছোট পরিবার সুখী পরিবার" এটি একটি সামাজিক স্লোগান। ছোট পরিবার বা অনু পরিবার। ছোট পরিবার হলো যে পরিবারে মানুষের সংখ্যা কম তাকে ছোট পরিবার বলে। অর্থাৎ যে পরিবারে শুধু স্বামী স্ত্রী ও তাদের সন্তান থাকে তাকে ছোট পরিবার বলে। ছোট পরিবারে শুধু মাত্র স্বামী ও স্ত্রী নিয়ে গঠিত হতে পারে। বর্তমান সময়ে আমাদের সমাজে ছোট পরিবারের সংখ্যাই বেশি। ছোট পরিবার সাধারণত শিক্ষিত ও শহরে বেশি দেখা যায়। মানুষ ছোট পরিবারের সুবিধা গুলি জানতে বা বুঝতে পেরেছে তাই মানুষ এখন চোঁট পরিবার গঠন করছে। 

পরিবার হল  এমন একটি জায়গা যেখানে মানুষ আশ্রয় গ্রহণ করতে পারে নির্ভয়ে। পরিবার মানুষকে সামাজিক হতে শিখায়। পৃথিবীতে পরিবারের অবধান অন্য সব সংঘঠনের চেয়ে হাজার গণ বেশি। তবে বর্মানে পরিবার প্রথা প্রায় ভেজ্ঞে যাওয়ার পথে। যে হারে সমকামিতা বাড়ছে ,এতে করে অদূর ভবিষ্যতে পরিবার প্রথা হয়ত আর থাকবেনা। পরিবার না থাকার অর্থ দাঁড়ায় মানুষ বিলুপ্তির পথে। 

কোন মন্তব্য নেই

duncan1890 থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.