প্রেমে পরা নিষেধ - মিঃগবেষক

প্রেমে পরা নিষেধ

মানুষ এমন একটা প্রাণী যে সব সময় শুধু ভালোবাসা খুঁজে। মানুষ মাত্রই সুন্দরের পূজারি। মানুষ মাত্রই প্রেমে পরে। এটা প্রকৃতিরই নিয়ম মনে হয়। তবে মাঝে মধ্যে মানুষ ভুল মানুষের প্রেমে পরে। যখনি ভুল মানুষের প্রেমে পরে তখনি সুন্দর জীবনটা নষ্ট হয়ে যায়। সুন্দর জীবন আর সুন্দর থাকেনা।  গুছানো জীবনটা এলোমেলো হয়ে যায়। অনেক সময় অবহেলার পাত্রে পরিনত হয়। 

যখনি দেখবেন সেই মানুষটা আপনাকে অবহেলা করছে,  পাত্তা দিচ্ছে না । তখন আপনি তার কাছ থেকে ভালোবাসা পাওয়ার আশা ছেড়ে দিয়ে অন্য দিকে মননিবেশ করুন। জীবনে শান্তি আসবে। 

মানুষ এমনি যখন বুঝতে পারে কেউ তাকে পছন্দ করে তখন সে ঐ ব্যাক্তিকে অবহেলা করতে শুরু করে দেয় মনে মনে অহংকার করা শুরু করে দেয়।

তাই বলছি কাজে মন দিন। জীবনে শান্তি পাবেন। অহংকারী মানুষের পিছু না ছুটে লক্ষ্যের দিকে ছুটুন।

ভালো লাগা একটা আবেগের বিষয় এর বেশি কিছু না। দু'চার দিন কেটে গেলে সব পরিস্কার হয়ে যাবে।

কিভাবে বুঝবেন আপনার পছন্দের মানুষ আপনাকে অবহেলা করেছে বা অবজ্ঞা করে? সহজ বিষয় হলো আপনি কিছু বল্লে সে আপনার কথার কোন মূল্য দিবে না। আপনাকে পাত্তা দিবে না। আপনাকে এড়িয়ে চলবে। আপনার সাথে মজা নিবে কিন্তু সিরিয়াস হবে না। 

তাই বলছি কারো পিছু হাটা ছেড়ে দিন।

ভালো লাগা আবেগ এসব বাদ দিয়ে কাজে মন দিন। 





কোন মন্তব্য নেই

duncan1890 থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.