মসজিদ কাকে বলে?
ইসলামি সংস্কৃতির অন্যতম উপাদান হলো মসজিদ। যেখানে গিয়ে মুসলিমরা ইবাদত বন্দেগি করে থাকে।
মসজিদ শব্দটি আরবি শব্দ এর বাংলা অর্থ জমায়েতের স্থান। যেখানে মানুষ নির্দিষ্ট কোন কারণে জড়ো হয়।
ইতিহাসের সবচেয়ে পুরনো মসজিদ হলো মসজিদ আল হারাম ও মসজিদ আল আকসা। মসজিদ আল হারাম মক্কায় অবস্থিত আর মসজিদ আল আকসা জেরুজালেমে অবস্থিত।
হযরত মুহাম্মদ (সাঃ) ৬২২ সালে মদিনা মসজিদ নির্মাণ করেন। ইসলামের ইতিহাসে এটা হলো মুসলিমদের প্রথম মসজিদ নির্মাণ।
বিশ্বের প্রতিটি মসজিদ আল হারামের দিকে ইংগিত করে নির্মাণ করা হয়।
মসজিদ শুধু প্রার্থনার স্থান নয় এখান থেকে ইসলামি শাসনতন্ত্র পরিচালনা করা হয়। যদি ও এ নিয়ম বর্তমানে এখন আর প্রচলিত নাই।
মসজিদ থেকে দিনে ৫ বার নামাজের জন্য আহবান করা হয়।
মসজিদ দুই প্রকার এক পাঞ্জাখানা মসজিদ আরেকটা জুমা মসজিদ। জুমা মসজিদ হলো যেখানে জুমার নামাজ পড়া হয়। পাঞ্জাখানা মসজিদ হলো যেখানে দিনে বার নামাজ পড়া হয় কিন্তু জুমা নামাজ হয়না।
একটা আদর্শ মসজিদ হতে হলে তার কিছু বৈশিষ্ট্য থাকা প্রয়োজন। আদর্শ মসজিদের বৈশিষ্ট্য হলো জুল্লাহ থাকবে,মেহরাব থাকবে,মিম্বর থাকবে,অজু খানা থাকবে, বাগান থাকবে, মিনার থাকবে,ইমাম সাহের জন্য নির্দিষ্ট ঘর থাকবে ইত্যাদি।
জুল্লাহ হলো নামাজের স্থান এবং মিনার হলো উচু স্থান যেখান থেকে মুয়াজ্জিন আযান দিবে।
নবিজি (সাঃ) মসজিদ আল হারাম থেকে মসজিদ আল আকসা হয়ে আসমান ভ্রমণে গিয়েছেন।
কোন মন্তব্য নেই