তারাবির নামাজ কয় রাকাত?
তারাবি নামাজ হলো রমজান মাসে এশার নামাজের পর রোজাকে কেন্দ্র করে যে নামাজ পড়া হয় তাই তারাবি নামাজ।
তারাবি নামাজ একটি বিশেষ নামাজ। মুসলিমরা অত্যান্ত গুরুত্বের সাথে এ নামাজ পড়ে থাকে। রোজা যত দিন হবে তারাবি নামাজ ততদিন পড়তে হয়। এটি একটি সুন্নত নামাজ। নবীজি এ নামাজ পড়েছেন রমজনের প্রতি রাতে।
আপনার আমার যে কয় রাকাত নামাজ পড়তে মন চায় সে কয় রাকাত নামাজ পড়ব। তবে ৮ অথবা ২০ রাকাতের যে কোন একটি মেনে চলাই হবে উত্তম। নবী (সা) ৮ রাকাত তারাবি নামাজ পড়েছেন জামাত সহকারে। আবার এমন বর্ণনা ও পাওয়া যায় তিনি একাকীও এ নামাজ পড়েছেন।
২০ রাকাত হলো হজরত (রা ) এর নিয়মে বা তিনি চালু করেছেন। তিনি এ নামাজ জামাতে পড়ার নিয়ম চালু করেছেন। যাতে করে সকলের মাঝে ঐক্য থাকে।
নবীজি নিজেও জামাত ও একাকী এ নামাজ পড়েছেন।
আপনার ইচ্ছা হলে আপনি জামাতে পড়তে পারেন আবার একাকীও পড়তে পারেন।
এ নামজ একটি বরকতময় নামাজ। আমরা সকলেই তারাবির নামাজ পড়ার চেষ্টা করবো।
আল্লাহ আমাদের সকলকে ভালো হওয়ার তৈফিক দান করুন আমিন। তিনি আমাদের সকলের পাপ ক্ষমা করে দিন। আমাদের কে সুস্থতা দান করুক। আমাদের মনের সকল বক্রতা দূর করে দিক। আমাদের সকলের রিজিক বৃদ্ধি করে দিক। আমাদের ক্ষমা করে দিক। আমাদের ঈমান আমল বৃদ্ধি করে দিক।

কোন মন্তব্য নেই