ভবিষ্যতের পরাশক্তি
ভবিষ্যতের পরাশক্তি হতে হলে কৃষি নির্ভর অর্থনীতি হতে হবে। যাদের অর্থনীতি কৃষি নির্ভর হবে তারাই আগামীতে রাজ করতে পারবে। কেননা ভবিষ্যতে কৃষিতে শ্রমিক কমে যাবে। কারন বর্তমানে মানুষ প্রযুক্তি নির্ভর হচ্ছে। মানুষ ফসল উৎপাদন করতে চায়না। তারা চায় শুধু অফিস আদালতে কাজ করতে। তাই একটা সময় এসে কৃষি খাতে শ্রমিকের অভাব দেখা দিবে। তখন যে দেশের অর্থনীতি কৃষি নির্ভর হবে , তারাই তখন নিজেদের খুশি মত বাজার নিয়ন্ত্রণ করতে পারবে । এখন যেমন যাদের তেল আছে তারাই লাল হয়ে যাচ্ছে। ঠিক তেমনি করে কৃষি এক দিন সোনার চেয়ে বেশি মূল্যবান হবে তাতে কোন সন্দেহ নেই। তবে কৃষিতে প্রযুক্তি আনতে হবে। যেন অল্প পরিশ্রমে অধিক উৎপাদন করা যায়। কৃষি নির্ভর এমন একটা অর্থনীতি যা কোন দিন ধংস হবেনা। কারন সকল খাবার জমি থেকেই আসে। আপনি একটা আপেল খাবেন তা কৃষি। একটা রুটি খাবেন তা ও কৃষি। সব কিছুই কৃষির উপর নির্ভরশীল। তাই আমার পরামর্শ হলো ,যারা পরাশক্তি হতে চান তারা কৃষি নির্ভর অর্থনীতির দিকে মনোনিবেশ করুন।
যারা কয়েক দশকের মধ্যে পরাশক্তি হতে চান তারা আন্তর্জাতিক সম্পর্কে জোরদিন। আপনারা আপনাদের কূটনৈতিক দক্ষতা বৃদ্ধি করুন। যাদের যত বেশি শৈল্পিক বা ক্যারিশমাটিক কূটনৈতিক যোগাযোগ থাকবে তারাই হবে আগামীর পরাশক্তি। শুধু অস্র আর টাকা দিয়েই সব কিছু সব সময় করা সম্ভব নয়। কারন বর্তমান পৃথিবী এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যখন সবার কাছে টাকা, অস্র সব কিছুই আছে। শুধু নেই দক্ষ কূটনৈতিক ক্ষমতা। আপনি যদি আন্তর্জাতিক রাজনীতিতে নীতি নির্ধারক হতে চান আপনাকে অবশ্যই আন্তর্জাতিক নেতা হতে হবে। আর আন্তর্জাতিক নেতা হতে হলে আপনার কূটনৈতিক দক্ষতা থাকতে হবে। আমি এখানে কিছুই বলবনা কোন কাজ গুলি কিভাবে করতে হবে। দক্ষ কূটনীতিবিদ সে তার মত করে সব কিছু সাজিয়ে নিবে।
আন্তর্জাতিক বাজার নিয়ন্ত্রণ জানতে হবে /ধরতে হবে। আগামীতে যারা আন্তর্জাতিক বাজার ধরতে পারবে তারাই হবে পরবর্তী ভবিষ্যতের পরাশক্তি। তারা নিজেদের বাজার নিয়ন্ত্রণের মাধ্যমে আন্তর্জাতিক রাজনীতি নিয়ন্ত্রণ করতে পারবে এবং এটাই হবে। যারা বাজার থেকে ছিটকে পরবে তারাই হারিয়ে যাবে আন্তর্জাতিক রাজনৈতিক নিয়ন্ত্রণ থেকে। একটা কথা তা হলো ভবিষ্যতের পরাশক্তি হতে হলে আপনাকে বাজার ধরতে হবে।
সামরিক অস্ত্র প্রস্তুতকারক হতে হবে যদি আপনি ভবিষ্যৎ পরাশক্তি হতে চান। কেনান অন্যের কাছ থেকে অস্র কিনে নিজেকে আধুনিক ভাবা ঠিক হবে না। বিশেষ মূহুর্তে আপনি অস্রের যোগান পাবেন না। তাই আপনাকে প্রয়োজনীয় অস্র নিজেকেই তৈরী করার সামর্থ থাকতে হবে। যদি না থাকে তাহলে আপনি এ খেলা দূরে থাকুন। যার অস্র নাই সে আন্তর্জাতিক রাজনীতি নিয়ন্ত্রণ করতে পারবেনা। আপনার আক্রমন করার মত যথেষ্ট সক্ষমতা থাকতে হবে।
সামরিক শক্তি হতে হবে আধুনিক। সামরিক শক্তি আপনাকে এমন এক পর্যায় নিয়ে যেতে হবে ,যেন আপনাকে কেউ চোখ রাঙ্গাতে না পারে। সেনাবাহিনীকে আধুনিক প্রশিক্ষণে প্রশিক্ষিত করতে হবে। আধুনিক অস্র সুসজ্জিত রাখতে হবে। সার্বক্ষণিক প্রস্তুত রাখতে হবে।
দাতা হতে হবে। আগামীর আন্তর্জাতিক রাজনীতি নিয়ন্ত্রণ করতে হলে আপনাকে দাতা হতে হবে এতে কোন প্রকার সন্দেহ নাই। যারা দাতা হতে পারবেনা তারা এ খেলা থেকে ছিটকে যাবে হরহামেশা। যে যত তারাতারি দাতা হতে পারবে তারজন্য তত তারাতারি আসন রেডি।
আরেকটা কাজ যেটা ,তাহলো মুসলিমদের সাথে সম্পর্ক রাখা। যারা রাখতে সক্ষম হবে তারাই আন্তর্জাতিক রাজনীতিতে এগিয়ে যাবে অনায়াশে। মুসলিমরা সংখ্যায় যেমন বেশি ,তেমনি অনুগত। তাদেরকে হাতে নিতে পারলে আপনি পরাশক্তি হতে পারবেন নিঃসন্দেহে। তাই আজ থেকেই নেমে পড়ুন মুসলিমদের হাতে নিতে।

কোন মন্তব্য নেই