বাজেট কি ?
বাজেট কি ? বাজেট হলো একটি দেশের বার্ষিক আয় ও ব্যয়ের হিসাব। একটি দেশ আগামী ১ বছরে কি পরিমান ব্যয় করবে এবং কি পরিমান আয় করবে তার হিসাব। ব্যাক্তি বাজেট ও রাষ্ট্রীয় বাজেটের মধ্যে একটা তফাৎ হলো ব্যাক্তি আয় বুঝে ব্যয় করে আর রাষ্ট্র ব্যয় বুঝে যায় করে।
বাজেট ৩ প্রকার উদবৃত্ত বাজেট ,সুষম বাজেট এবং ঘটতি বাজেট। নিম্নে আলোচনা করা হলো
উদবৃত্ত বাজেট, যে বাজেট ব্যয়ের চেয়ে আয় বেশি হয় তাকে উদ্বৃত্ত বাজেট বলে।
সুষম বাজেট ,যে বাজেটে আয় এবং ব্যয় সমান হয় তাকে সুষম বাজেট বলে।
ঘটতি বাজেট ,যে বাজেটে আয়ের চেয়ে ব্যয় বেশি হয় তাকে ঘাটতি বাজেট বলে। উন্নয়নশীল রাষ্ট্রের জন্য ঘাটতি বাজেট বেশি উপযোগী।
কোন মন্তব্য নেই