তানজিমাত কি ?
তানজিমাত শব্দটির সাথে সরাসরি যুক্ত তুরস্ক। উসমানীয় খিলাফতে তানজিমাত আন্দোলন শুরু হয়। ১৮৩৯ থেকে ১৮৭৬ সাল পর্যন্ত যে আন্দোলনের মাধ্যমে তুরস্ককে ইউরোপীয় ধাঁচে গঠন করতে চেয়েছিল তাই তানজিমাত। তানজিমাত শব্দটি আরবি শব্দ থেকে এসেছে যার অর্থ সংস্কার। তানজিম শব্দ থেকে তানজিমাত শব্দটি এসেছে। তানজিমাত হলো সংস্কার আন্দোলন। এই আন্দোলনের পিছনে কিছু যুবকের ভূমিকা বিশেষ ভাবে উঠে এসেছে। রশিদ পাশা,ফুয়াদ পাশা ,আলী পাশা ,মুহাম্দ বে ,নামিক বে এবং নূরু বে বিশেষ ভাবে আলোচিত। তাঁরা প্রাচ্য শিক্ষায় শিক্ষিত হয়ে তুরস্কের মানুষকে কে প্রাচ্যের মত করে গড়তে চেয়েছিল। ঢিলেঢালা জামার পরিবর্তে ইউরোপীয় পোশাক পরিধান করার পক্ষে তারা ছিল। মক্তবের পড়াশোনার পরিবর্তে তারা ইউরোপীয় পদ্ধতিতে পড়াশোনার নিয়ম চালু করতে চেয়েছিল। এর ই পরিপ্রেক্ষিতে সুলতান ২টি আদেশ জারি করেন। হাত্তি হুমায়ুন এবং হাত্তি শরীফ।
হাত্তি হুমায়ুন এবং হাত্তি শরীফ শব্দ দুটি তানজিমাত আন্দোলনের সাথে জড়িত। তুরস্ককে আধুনিক ভাবে সাঝাতে পশ্চিমা শিক্ষায় শিক্ষিত করতে যুবকেরা যে আন্দোলন করেছিলেন তাই তানজীমাত। আর এই পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য গুলহান প্রাসাদ থেকে যে দুটি রাজাজ্ঞা দেন ইতিহাসে তাই হাত্তি হুমায়ুন এবং হাত্তি শরীফ নাম পরিচিত।
হাত্তি হুমায়ুন শব্দটি তুর্কি সাম্রাজ্যের সাথে সম্পৃক্ত। তানজিমাত আন্দোলনকে কেন্দ্র করে গুলহান প্রাসাদ হতে যে সংস্কারের ঘোষণা দেন তাই হাত্তি হুমায়ন। হাত্তি হুমায়ন বিষয়টি মূলত অনেক গুলি বিষয়ের সাথে সম্পৃক্ত। বিশেষ করে তুর্কি খ্রিস্টানদের কে তুর্কি মুসলিমদের সমপর্যায় এবং আরো কিছু নতুন নিয়ম চালু করে যে এদেশের মাধ্যমে তাই হাত্তি হুমায়ন। হাত্তি হুমায়ন হলো একটি বিশেষ রাজাজ্ঞা।
হাত্তি শরীফ হলো তুর্কি সাম্রাজ্যের আলেম ওলামা এবং মুফতিদের সমন্নয়ে অনোমদন যে আদেশ বা ফরমান জারি করেন তাই হাত্তি শরীফ। একটি বিশেষ রাজাজ্ঞা।
কোন মন্তব্য নেই