মসজিদ কাকে বলে ?
মসজিদ কাকে বলে ? মসজিদ হলো মুসলিমদের প্রার্থনার স্থান। যেখানে মুসলিমরা নামাজ পড়ে থাকে। মসজিদের আভিধানিক বাংলা অর্থ হলো জমায়েতের স্থল বা মিলনস্থল। যেখানে মানুষ জমায়েত হয়ে প্রাথনা করে।
ইসলামের ইতিহাসের শুরুর দিকে মসজিদকে ধর্মীয় কাজের পাশাপাশি সামাজিক কাজেও ব্যবহার করা হতো। এখান থেকে রাষ্ট্রীয় যাবতীয় সরকারি কাজ করা হতো।
নবীজির হিজরতের পর থেকে মসজিদ কথাটির জনপ্রিয়তা শুরু হয়। প্রথম মসজিদ নির্মাণ হয় ৬২২ সালে মদিনা মসজিদ এর মাধ্যমে ।
আল কুরআনে দুটি মসজিদের কথা উঠে এসেছে এক মসজিদুল হারাম মক্কায় এবং মসজিদুল আকসা (ফিলিস্তিন ইসরায়েল) ( সূরা বনি ইসরায়েল )।
মসজিদ দুই ধরনের হয়ে থাকে পাঞ্জাখানা মসজিদ এবং জুম্মা মসজিদ।
যে মসজিদে শুধু মাত্র ৫ ওয়াক্ত নামাজ পড়ে তাকে পাঞ্জাখানা মসজিদ বলে। আর যে মসজিদে ৫ ওয়াক্ত নামাজ এবং শুক্রবারের নামাজ (শুক্রবারের জোহরের নামাজের পরিবর্তে যে নামাজ পড়া হয় এবং সাথে ইমাম সাহেব মুসল্লিদের উদ্দেশ্য করে ভাষণ দেন , সেই নামাজকে জুম্মার নামাজ বলে ) পড়ানো হয় তাকে জুম্মা মসজিদ বলে।
উত্তম মসজিদ এর কিছু বৈশিষ্ট্য ,যেমন জুল্লাহ ( নির্দিষ্ট স্থান নামাজের জন্য ) , মেহরাব ( যেখান থেকে ইমাম সাহেব নামাজ পড়াবেন ),মিনার ( উচুস্থান যেখান থেকে মুয়াজ্জিন আজান দিবেন ) বাগান বা খালি স্থান ,ওজুখানা, ইমাম সাহেবের জন্য আলাদা কামরা ,মোয়াজ্জিন সাহেবের জন্য পৃথক কামরা।
আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করেদিন। আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন। আপনার সাহায্য ছাড়া কারো সাহায্য কামনা করিনা। সাহায্য কারীদের মধ্যে আপনি সবার সেরা। আল্লাহ আপনি আমাদের মা-বাবাকে ক্ষমা করে দিন। যেসব মুসলিমরা কবরে আছেন তাদের সকলকে ক্ষমা করে দিয়ে জান্নাতে দাখিল করুন। আল্লাহ আপনি আমাকে এবং আমাদেরকে মুক্তি না দিয়ে মৃত্যু দিয়েন না। আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতের পথে পরিচালিত করুন।

কোন মন্তব্য নেই