রোজা কি ?
রোজা হলো মুসলিমদের একটি বিশেষ ইবাদত। রোজা একটি ফারসি শব্দ এর আরবি হলো সিয়াম বা সাওম। এর বাংলা হলো উপোস থাকা বা বিরত থাকা। ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার ও সহবাস থেকে মুক্ত থাকা।
এটি একটি বিশেষ আমল বা কাজ। রমজান মাসে রোজা পালন করতে হয়। রমজান মাসে রোজা পালন করা ফরজ। যদি কেউ কোন কারণে রমজান মাসে রোজা রাখতে অক্ষম হয় তবে সে যেন কোন বিজ্ঞ আলেমের পরামর্শ নিয়ে থাকে।
রোজাকে হিজরতের পর ফরজ করা হয়েছে মুসলিমদের উপর। রোজা একটি বিশেষ উপাসনা। এই রমজান মাসেই তারাবি নামাজ পড়তে হয়। নবী ( সা) রমজান মাস ছাড়াও অন্য সময় রোজা পালন করতেন। তিনি প্রতি সোমবার এবং বৃহস্প্রতিবার রোজা পালন করতেন। রোজার আছে পার্থিব কিছু উপকারিতা সেই সাথে আছে পরলৌকিক সাফল্য।
আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করেদিন। আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন। আপনার সাহায্য ছাড়া কারো সাহায্য কামনা করিনা। সাহায্য কারীদের মধ্যে আপনি সবার সেরা। আল্লাহ আপনি আমাদের মা-বাবাকে ক্ষমা করে দিন। যেসব মুসলিমরা কবরে আছেন তাদের সকলকে ক্ষমা করে দিয়ে জান্নাতে দাখিল করুন। আল্লাহ আপনি আমাকে এবং আমাদেরকে মুক্তি না দিয়ে মৃত্যু দিয়েন না। আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতের পথে পরিচালিত করুন।

কোন মন্তব্য নেই