যাকাত ও নিসাব কি ?
যাকাত- যাকাত আরবি শব্দ। যার আভিধানিক অর্থ হল প্রবৃদ্ধি ,পবিত্রতা বা বিশুদ্ধতা। ইসলামী শরীয়তের পরিভাষায় কোন মুক্ত ও সুস্থ ব্যাক্তি তার বাৎসরিক নিজ ও পরিবারে সকলের ব্যয় নির্বাহের পর যদি নিসাব( ৭.৫ ভরি স্বর্ণ বা ৫২.৫ তোলা রোপা কিংবা সে পরিমান সম্পদ ) পরিমান মালের অধিকারী হয় এবং পূর্ণ এক বছর তার নিকট সঞ্চিত থাকে তবে তার (২.৫) ইসলাম নির্দেশিত খাতে ব্যয় করাকে যাকাত বলে।
যাকাত হলো মুসলিমদের অর্থনৈতিক আমল।যাকাত হলো রাষ্ট্রীয় আয়ের অন্যতম উৎস।আল কুরআনে যাকাতের কথা আল্লাহ বহুবার বলেছেন। যাকাত হিজরতের পরে ফরজ করা হয়েছে। যাকাত মানুষের মাঝে সেতুর বন্ধনের কাজ করে থাকে। সঠিক ভাবে যদি যাকাত প্রদান করা হয় তবে সমাজ থেকে অন্যায় ,অবিচার ,অভাব,চুরি এবং দরিদ্র মানুষের সংখ্যা কমে যাবে। যাকাত ব্যয়ের খাত ৮ টি।
নিসাব কি - নিজ প্রয়োজনের অতিরিক্ত যে পরিমান সম্পদ থাকলে যাকাত ফরজ হয় তাকে নিসাব বলে ,এর কম হলে যাকাত দিতে হবে না। নিম্নে যাকাতের নিসাব তুলে ধরা হল ।
কৃষিজাত ফসল - ৫ ওয়াসাক বা ১৫৬৮কেজি বা ৪০ মন ৩২ সের (প্রাকৃতিক সেচ -১০% অন্যথায় ৫%)
অলংকার - সোনা ৭.৫ ভরি , রূপা ৫২.৫ তোলা (২.৫)
নগদ অর্থ - রূপা ৫২.৫ তোলা সম পরিমান (২.৫)
ব্যবসায় পণ্য - রূপা ৫২.৫ তোলা সম পরিমান (২.৫)
গরু ,মহিষ - ৩০ টির জন্য ১ বছরের ১ টা , ৪০ টির ২ বছরের ১ টি
ছাগল ,ভেড়া - প্রথম ৪০ টার জন্য ১টা,১২০ টার জন্য ২ টা ,৩০০ টার জন্য ৩ টা।
যাকাত হলো ধনীদের কাছে গরিবের হক বা অধিকার। যাকাত কে আল্লাহ ফরজ করে দিয়েছেন। তাই প্রত্যেক সামর্থবান ব্যাক্তিই যেন সঠিক সময়ে সঠিক পরিমাণ যাকাত আদায় করে থাকবেন। আল্লাহ আমাদের সকলকে সহীহ বুঝ দান করুন।
আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করেদিন। আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন। আপনার সাহায্য ছাড়া কারো সাহায্য কামনা করিনা। সাহায্য কারীদের মধ্যে আপনি সবার সেরা। আল্লাহ আপনি আমাদের মা-বাবাকে ক্ষমা করে দিন। যেসব মুসলিমরা কবরে আছেন তাদের সকলকে ক্ষমা করে দিয়ে জান্নাতে দাখিল করুন। আল্লাহ আপনি আমাকে এবং আমাদেরকে মুক্তি না দিয়ে মৃত্যু দিয়েন না। আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতের পথে পরিচালিত করুন।

কোন মন্তব্য নেই