হযরত মুহাম্মদ (সাঃ )এর সংক্ষিপ্ত জীবনী। - মিঃগবেষক

হযরত মুহাম্মদ (সাঃ )এর সংক্ষিপ্ত জীবনী।

হযরত মুহাম্মদ (সাঃ ) তিনি ৫৭০ সালে মক্কার সম্ভ্রান্ত কোরাইশ ( বণিক ) পরিবারে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতার নাম আব্দুল্লাহ এবং মায়ের নাম আমিনা। তাঁর মা ছিলেন মদিনার সম্ভ্রান্ত পরিবারের কন্যা। 

তিনি ছোট বয়স থেকেই অত্যন্ত ভদ্র ও দয়ালু ছিলেন। আল আমিন নামে (বিশ্বাসী)তিনি মানুষের মাঝে বেশ পরিচিত ছিলেন। তিনি যুবক  বয়সে একটি  সংগঠন তৈরী করেন। ওই সংগঠনের নাম দেন আবুল ফজল বা ফজলদের সংগঠন। এই সংগঠনের কাজ ছিল সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা। তাই এই সংগঠনের আরেক নাম শান্তি সংঘ। 

তিনি পেশা হিসেবে প্রথম অবস্থায় মেষ চড়িয়েছেন। পরবর্তীতে তিনি খাদিজা-তুত-তাহিরার ( পবিত্রনারী ) ব্যবসায় প্রতিষ্ঠানে  চাকরি করেন। পরবর্তীতে তিনি খাদিজাকে বিবাহ করেন । যখন বিয়ে করেন তখন তাঁর বয়স ছিল ২৫ এবং খাদিজার বয়স ছিল ৪০। পারিবারিক সম্মতিতে তাঁদের বিয়ে হয়। 

৬১০ সালে যখন তাঁর বয়স ৪০ তখন তিনি প্রথম ওহি লাভ করেন। তারপর তিনি কিছু দিন গোপনে ইসলাম প্রচার করেন (প্রায় ৩ বছর )। 

তিনি ৬১৯ সালে মেরাজে যান ( আসমান ভ্রমন )। ৬২২ সালে তিনি মক্কা থেকে মদিনায় (হিজরত) যান আল্লাহর আদেশে। 

তিনি সর্ব শেষ নবি ( বার্তা  বাহক ) এবং রসূল। তাঁর উপর আসমানী কিতাব আল কুরআন নাজিল ( অবতরণ ) হয়। তিনি এই কুরআন অনুসারে মানুষকে দাওয়াত দিতে থাকেন। তিনি সারা জীবন মানব কল্যানে নিজের জীবন সঁপে  দেন। 

তাঁর একক প্রচেষ্টায় আরব বেদুইনদেরকে   (মরুবাসী ) একটি সভ্য জাতিতেপরিণত  করেন। 

তিনি প্রথম মানব যিনি সর্বপ্রথম লিখিত সংবিধান প্রস্তুত করেন। উক্ত সংবিধানকে মদিনা সংবিধান বলে। 

তিনি মদিনা ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন। উক্ত রাষ্ট্রের তিনি প্রধান ছিলেন। 

এই মহান মানব ৬৩২ সালে আল্লাহর ডাকে সারা দেন। 

কোন মন্তব্য নেই

duncan1890 থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.