মান্না সালওয়া কী ? - মিঃগবেষক

মান্না সালওয়া কী ?

মান্না সালওয়া কী ?

মান্না সালওয়াহলো স্বর্গীয় খাবার।যা আল্লাহ মানব জাতিকে  বিশেষ অনুগ্রহ করে দান  করেছিলেন। 

হজরত মূসা (আ ) এর  সময় এই মান্না সালওয়া  আসমান থেকে আসা শুরু হয়। প্রতিদিন সকালে মান্না সালওয়া নিদ্রিষ্ট স্থানে আল্লাহ রেখে দিতেন। আর সেখান থেকে সবাই খাবার তথা মান্না সালওয়া সংগ্রহ করতেন। মান্না সালওয়া দেয়ার সময় আল্লাহ বলেছিলেন তোমরা অপচয় করোনা। কিছু দিন পর কিছু মানুষ আল্লাহর উপর থেকে বিশ্বাস হারাতে শুরু করে শয়তানের প্ররোচনায়। তখন তারা ঐ খাবার মজুত করতে শুরু করে। কিন্তু আল্লাহ প্রতিদিনই নিদ্রিষ্ট স্থানে খাবার রেখে দিতেন। যখন মানুষ খাবার মজুত করতে শুরু করলেন ,তখন খাবার নষ্ট হতে শুরু হয়। আল্লাহ এই অপচয় কে অপছন্দ করলেন। তিনি খাবার দেয়া বন্ধ করে দিলেন। তখন সবাই মূসা ( আ ) কে বলতে লাগলেন তোমার আল্লাহ কথা দিয়ে কথা রাখছেন না । সে আমাদের খাবার বন্ধ করে দিয়েছেন। মূসা নবি আল্লাহর কাছে আরজ করলেনা আল্লাহ এমনটা কেন হলো ? তখন আল্লাহ বললেন ,আমি বলেছিলাম তোমরা সংগ্রহ করোনা  কিন্তু তোমরা সংগ্রহ করেছো। তাই আমি আমার অনুগ্রহ তোমাদের জন্য বন্ধ করে দিলাম। 

তবে আরেকটি বর্ণনায় আছে মানুষ জান্নাতি খাবার খেতে খেতে অন্য রকম অনুভব করছিল। তাই তারা আল্লাহর কাছে আরজ করলো আল্লাহ তুমি আমাদের জন্য অন্যরকম খাবারের ব্যবস্থা করে দাও। 

এরপর থেকেই আসমান থেকে মান্না সালওয়া আসা বন্ধ হয়ে যায়। 

আর সেই জাতি আর কেউ ছিলনা তারা ছিল ইহুদি জাতি। যাদের কাছে প্রায় ৪০ হাজার নবী পাঠিয়েছেন  আল্লাহ। কিন্তু তারা নবীদের হত্যা করেছে। তারা এতটাই বিশৃঙ্খল জাতি ছিল এবং এখনো আছে । তাদের কে কেউ সঠিক পথে আনতে পারেনি। বর্তমান বিশ্বের দিকে  তাকালে তাদের সেই আগের আচরণ লক্ষ্য করা যায়। 

মান্না সালওয়া
মান্না সালওয়া কী ?

কোন মন্তব্য নেই

duncan1890 থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.