মুনাফিক কাকে বলে ? - মিঃগবেষক

মুনাফিক কাকে বলে ?

মুনাফিক হল সেই ব্যক্তি যে মুখে বলে এক কথা কিন্তু অন্তরে আরেক কথা। 

মুনাফিক একটি আরবি শব্দ। মুনাফিকের বাংলা তেমন একটা প্রতিশব্দ নেই। তবে কাছাকাছি একটা শব্দ আছে তাহলো বেঈমান। বা যে বিশ্বাস ঘাতকতা  করে। 

এই মুনাফিকদের কথা আল্লাহ আল কুরআনে বহুবার বলেছেন। মুনাফিকদের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্থানে। 

ইসলামের ইতিহাসে মুনাফিক একটি বিশেষ তাৎপর্য বহন করে। এই মুনাফিকদের বসবাস ছিল তৎকালীন মদিনায়। তারা মূলত ইহুদি ছিল। পরে তারা ইসলাম ধর্ম গ্রহণ করে। নবী মুহাম্মদ ( সা ) এর ইন্তেকালের পর তারা অনেকেই নিজ ধর্মে ফিরে গিয়েছিল। মূলত তারা কখনই ইসলাম ধর্ম গ্রহণ করেনি। তারা মুখে মুখে বলতো তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। মূলত তারা ছিল মিথ্যাবাদী। 

মুনাফিক দেখে চেনার উপায় হলো 

*যখন কোন কথা বলে তখন সে মিথ্যা বলে

* যখন সে কোন ওয়াদা ( কথা দেয়া ) করে তখন সে ওয়াদা ভঙ্গ করে। 

* যখন তার কাছে কোন কিছু আমানত ( সম্পদ জমা ) রাখা হয় তখন সে তা খেয়ানত করে( মেরে দেয়া ) । 

 তবে আরো একটি উল্ল্যেখ যোগ্য কথা হলো তার মুখের ভাষা হবে বিশ্রী। অর্থাৎ সে মন্দভাষী হবে। 

আল্লাহ আমাদের সকলকে ভালো হওয়ার তৈফিক দান  করুন আমিন। তিনি আমাদের সকলের পাপ ক্ষমা করে দিন। আমাদের কে সুস্থতা দান  করুক। আমাদের মনের সকল বক্রতা দূর করে দিক। আমাদের সকলের রিজিক বৃদ্ধি করে দিক। আমাদের ক্ষমা করে দিক। আমাদের ঈমান আমল বৃদ্ধি করে দিক।

কোন মন্তব্য নেই

duncan1890 থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.