জমজম কূপ - মিঃগবেষক

জমজম কূপ

জমজম কূপ একটি প্রসিদ্ধ কূপ। যা মুসলিমদের কাছে অতি পবিত্র একটি কূপ। যে কূপের সাথে জড়িয়ে আছে হজরত ইসমাইল ( আ ) এর নাম।  হজরত ইসমাইল ( আ ) ছিলেন হজরত ইব্রাহিম ( আ ) এর পুত্র। শিশু হজরত ইসমাইল ( আ ) ও তাঁর মাকে এখানে রেখে চলে গিয়েছিলেন হজরত ইব্রাহিম ( আ )। শিশু হজরত ইসমাইল ( আ ) এর পানি পিপাসা লাগছিল কিন্তু তাঁর মায়ের কাছে কোন পানি ছিলনা। যখন তাঁর মা পানির জন্য ছোটাছুটি করছিলে তখন পানি পিপাসায় শিশু ইসমাইল নিজের পা দিয়ে মাটিতে আঘাত করছিলেন। তিনি যেখানে আঘাত করছিলেন সেখান থেকেই এই কূপের সৃষ্টি। এই কূপকে কেন্দ্র করেই সেখানে গড়ে ওঠেছে বসতি। যা বর্তমানে মক্কা নগরী নামে পরিচিত। মুসলিমরা এই কূপের পানি পবিত্র মনে করে এবং অনেক ভক্তি সহকারে পান করে। কাবার পাশেই এই কূপের স্থান। এই কূপের পানি পান করার সময় কেউ যদি কোন দোয়া করে তবে সে দোয়া অব্শ্যই কবুল করেন আল্লাহ। 


jamjam kup

হজরত ইব্রাহিম ( আ ) একদা স্বপ্নে দেখলে যে তাঁকে আল্লাহ বলছেন " হে ইব্রাহিম তুমি তোমার পছন্দের বস্তুটিকে আল্লাহর উদ্দেশ্যে কুরবান কর"। এই আদেশ পেয়ে  হজরত ইব্রাহিম ( আ ) তার শিশু পুত্রকে কুরবান করার জন্য আসলেন। এবং বললেন আল্লাহ আমাকে আদেশ করেছেন তোমাকে কুরবান করতে। প্রতি উত্তরে হজরত ইসমাইল বললেন আপনি আমাকে দৈর্যশীলদের মাঝেই পাবেন। 

আল্লাহ আমাদের সকলকে ভালো হওয়ার তৈফিক দান  করুন আমিন। তিনি আমাদের সকলের পাপ ক্ষমা করে দিন। আমাদের কে সুস্থতা দান  করুক। আমাদের মনের সকল বক্রতা দূর করে দিক। আমাদের সকলের রিজিক বৃদ্ধি করে দিক। আমাদের ক্ষমা করে দিক। আমাদের ঈমান আমল বৃদ্ধি করে দিক। 

কোন মন্তব্য নেই

duncan1890 থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.