পদার্থ কী ?মৌলিক ও যৌগিক পদার্থ কাকে বলে ?
পদার্থ হলো যার আয়তন আছে ,ভর আছে ,বল প্রয়োগ করলে বাধা দেয় তাকেই পদার্থ বলে। আমরা আমাদের চোখে যা দেখতে পাই সবই পদার্থ। আবার এমন অনেক জিনিস আছে যা চোখে দেখিনা সেগুলিও পদার্থ। যেমন সকল প্রকার গ্যাস।
মৌলিক পদার্থ হলো যে পদার্থকে ভাঙলে অন্য কোন পদার্থ পাওয়া যায়না তাকে মৌলিক পদার্থ বলে। পৃথিবীতে মৌলিক পদার্থের সংখ্যা সীমিত। এর সংখ্যা প্রায় ১১৮ টি। ৯৪ টি প্রকৃতিতে পাওয়া যায় বাকি গুলিকে কৃতিম ভাবে ল্যাবে তৈরী করতে হয়।
যৌগিক পদার্থ হলো যে পদার্থকে ভাঙলে একের অধিক মৌলিক পদার্থ পাওয়া তাকেই যৌগিক পদার্থ বলে। পৃথিবীতে যৌগিক পদার্থের সংখ্যা অগণিত।
কোন মন্তব্য নেই