আসমানী কিতাব কয়টি ও কি কি ?
আসমানী কিতাব হল যে কিতাব আসমান থেকে অবতীর্ণ হয়েছে তাকে বুঝায়। আসমানী কিতাব হলো মহান স্রষ্টা থেকে আসা বাণী। যা মানব কূলের প্রতি আল্লাহর বিশেষ দান । যার নিয়ম অনুযায়ী মানুষ জীবন ধারণ বা পরিচালনা করবে। যেখানে লিপিবদ্ধ আছে আদেশ-নিষেধ ও স্বয়ং আল্লাহর পরিচয়। আসমানী কিতাব হলো ওহী বা বাণী। যা মনব জাতীকে উদ্দেশ্য করে নাজিল করা হয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন নবীদের উপর এ কিতাব নাজিল করা হয়েছে। এই কিতাব হজরত জিব্রাইল ( আ ) এর মাধ্যমে আল্লাহ তাঁর নবীদের কাছে পৌঁছে দিয়েছেন। এ কিতাব অনুযায়ী যদি কোন মানব জীবন পরিচালিত করতে পারে তবে সে আসা করতে পারে পরকালে মুক্তির। আসমানী কিতাব মানে মানব জাতির জন্য সংবিধান।
আল্লাহ এ পর্যন্ত ১০৪ টি আসমানী কিতাব পাঠিয়েছে। নিম্নে তার বর্ণনা তুলে ধরা হলো।
আল্লাহ এ পর্যন্ত ১০৪ টি আসমানী কিতাব পাঠিয়েছে। এ কিতাব কে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। ( ১) বড় কিতাব (২) ছোট কিতাব বা সহীফা। বড় কিতাব ৪ টি এবং সহীফা ১০০ টি। নিম্নে তার বর্ণনা তুলে ধরা হলো।
বড় ৪ টি কিতাব ৪ জন রসুলের উপর নাযিল করা হয়েছে
১) তাওরাত হযরত মুসা ( আ)
২) যাবুর হযরত দাউদ ( আ)
৩) ইঞ্জিল হযরত ইসা ( আ)
৪) আল কুরআন হযরত মুহাম্মদ ( সা) । আল কুরআন হল সর্ব শেষ আসমানী কিতাব। দীর্ঘ ২৩ বছরে আসমানী কিতাব নাজিল হয়। আল কুরানের যে সূরাটি প্রথম নাজিল হয় সেটি হল সূরা আলাক (৯৬) নং বর্তমান কর্মধারায়। আল কুরআনের সবচেয়ে বড় সূরা আল বাকারা। এর আয়াত সংখ্যা ২৮৬। আল কুরআনে সর্বমোট সূরা ১১৪ টি আয়াত ৬৬৬৬ টি।
সহিফা ১০০ টি নাযিল করা হয়েছে
১) আদম (আ) ১০ টি
২) শীষ (আ) ৫০ টি
৩) ইদ্রিস (আ) ৩০ টি
৪) ইব্রাহিম (আ) ১০ টি
আসমানী কিতাব হলো মানব জাতির জন্য পথ প্রদর্শক বা গাইডলাইন।যারা এই গাইডলাইন অনুযায়ী জীবন পরিচালনা করতে পারবে তারাই পরকালে নাজাত পাওয়ার সম্ভাবনা আশা করতে পারে । আসমানী কিতাব হলো নূর ,যে নূর দিয়ে আমরা পথের সন্ধান করবো। যে পথে আছে স্রষ্টার কৃপা মানবের মুক্তি ও কল্যাণ।

কোন মন্তব্য নেই